Thursday, June 25, 2026

পশুদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনে বদল আনছে কেন্দ্র, কুকুর মারলে এবার জেল

Date:

Share post:

৬০ বছরের পুরনো পশুদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনে এবার বদল আনতে চায় ভারত সরকার। রাস্তার কুকুরকে মারলে এবার হতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা। এছাড়াও ৫ বছর পর্যন্ত হতে পারে জেল।

নতুন আইনের প্রস্তাবনায় অত্যাচারের ৩ ধরনের মাত্রার উল্লেখ থাকছে বলে সূত্রের খবর। অল্প আঘাত, আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং আঘাতের ফলে মৃত্যু। এর ফলে এবার জরিমানা শুরু হচ্ছে ৭৫০ টাকা থেকে, জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ অর্থ জরিমানা হিসেবে দিতে হতে পারে। পশুটি প্রাণ হারালে অপরাধীকে কারাদণ্ড দেওয়ার কথাও বলা হচ্ছে এই সংশোধিত আইনে। জানা গিয়েছে, আইন সংশোধনের খসরার কাজ শেষ হলে, তা সংশ্লিষ্ট মহল থেকে সাধারণ মানুষ—সকলেই যাতে জানতে পারেন, তার ব্যবস্থা করা হবে। তার পর সব মহলের মতামত নিয়েই নতুন আইন আনা হবে।

বর্তমানে পশুদের ওপর অকথ্য অত্যাচারের কথা সামনে আসছে। কখনও কোনও পশুকে মারার জন্য খাবারে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, আবার কোনও পশুকে পিটিয়ে মারার ঘটনা নজরে আসছে। দিন দিন পশুদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। বর্তমান আইনে পশুদের উপর অত্যাচারের রকমফের নিয়ে কোনও উল্লেখ নেই। সেই কারণেই আইনে বদল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার।

গত বছরই কেরলে বিস্ফোরক ভর্তি আনারস খাওয়ার পর হাতির মৃত্যু হয়েছিল। সেই ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমান আইনের ফাঁকগুলো আরও বেশি করে নজরে আসে। বর্তমানে দেশের বিভিন্ন আদালতে মোট ৩১৬টি এমন মামলা চলছে। তার মধ্যে সুপ্রিম কোর্টেই রয়েছে ৬৪টি মামলা।

আরও পড়ুন-১৮ মাস পরে ফিরল 4G ইন্টারনেট পরিষেবা, খুশির হাওয়া জম্মু-কাশ্মীরে

Advt

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...