Friday, June 5, 2026

ওরা নাচছে আমি দেখছি, আমি খেলবো ওরা দেখবে! রথযাত্রা নিয়ে বিজেপিকে কটাক্ষ অনুব্রতর

Date:

Share post:

রাজ্যে বিধানসভা ভোট (Assembly Election) যত এগিয়ে আসছে, ততই খোলস ছেড়ে বের হচ্ছেন বীরভূমের (Birbhum) বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। রাজনৈতিক মহল বলে থাকে, অনুব্রত ওরফে কেষ্ট মানেই “রাজনীতির বিনোদন”! একুশের নির্বাচনেও যে তার ব্যতিক্রম ঘটবে না, সে আভাস মিলতে শুরু করেছে। এর আগে অনুব্রতর থেকে কখনও “চড়াম চড়াম ঢাক”, কখনও “গুড় বাতাস”, কখনও “নকুল দানা” ডায়ালগ ট্রোল হয়েছে, এবার কেষ্টর নতুন বাণী, “খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে”! এমন স্লোগান তুলে ইতিমধ্যেই বাজার গরম করে দিয়েছেন বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতি  অনুব্রত মণ্ডল। এবার তারাপীঠে (Tarapith)  বিজেপির (BJP) রথযাত্রা (Rathyatra) নিয়ে তাঁর মন্তব্যে তোলপাড় ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।

বিজেপির প্রস্তাবিত রথযাত্রা(Rath Yatra) নিয়ে সরাসরি তোপ দাগলেন অনুব্রত। প্রসঙ্গত, আজ শনিবার নবদ্বীপ থেকে বিজেপির রথযাত্রার সূচনা করবেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। আগামী ৯ ফেব্রুয়ারি তাঁর বীরভূমের তারাপীঠ থেকে রথযাত্রা করার কথা। এনিয়ে অনুব্রত বলেন, ”ওই দিন সবাই নাচবে আমি দেখব। তারপর আমি খেলা শুরু করবো, ওরা দেখবে। খেলা হবে, ভয়ঙ্কর খেলা।”

অন্যদিকে, বীরভূমেরএকটি জনসভা থেকে অনুব্রত মণ্ডল(Anubrata Mandal) আওয়াজ তোলেন, বিজেপিকে এখান থেকে তাড়াতেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুধু মিথ্যে বলেন। বাংলার মানুষ বোকা নয়। রাজ্যের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যা করেছেন তা সকলে দেখছে। মমতাই একমাত্র রাজ্যের উন্নয়ন করতে পারেন।

আরও পড়ুন-“খেলা হবে” স্লোগানে মাতল কোন্নগর, পুড়ল প্রবীর ঘোষালের কুশপুতুল

Advt

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...