Thursday, June 25, 2026

এবার ভুয়ো ভোটার খুঁজবে ‘বুথ অ্যাপ’

Date:

Share post:

ভুয়ো ভোটার খুঁজবে ‘বুথ অ্যাপ’। বাংলায় এবারের বিধানসভা নির্বাচনে এই  ‘বুথ অ্যাপ’ ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের পর ভুয়ো ভোটারকে খুঁজে দিতেই এবার বাংলায় আসছে এই  অ্যাপ। ভোটার সঠিক কি না তা বুঝতে ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে লিস্ট দেখে ম্যানুয়ালি নাম খুঁজতে হয়। প্রতি দু’ঘণ্টা অন্তর রিপোর্ট পাঠাতে হয় কমিশনকে। এবার থেকে সেই কাজ করে দেবে বুথ অ্যাপ। একইসঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রে লাইন কতটা লম্বা রয়েছে, তাও ভোটাররা জেনে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

 

ম্যানু্য়ালি নাম নথিবদ্ধ করার কারণে অনেক সময় ভুল  থেকে যায়। যে কারণে ভোটের দিন  নাম মেলাতে গিয়ে ছোটখাটো ভুল হয়ে যায়। বুথ অ্যাপ সেই সমস্যা দূর করবে। একইসঙ্গে দিনের শেষে কতজন ভোটার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তার নির্ভুল তালিকাও উঠে আসবে। ভোটারদের যে স্লিপ দেওয়া হয় সেখানে থাকে কিউআর কোড। বুথ অ্যাপের মাধ্যমে তা স্ক্যান করে নথি মেলান বুথ স্তরের অফিসাররা। এরপরই ভোটারদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পোলিং আধিকারিকরা ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ফের কিউআর কোডটি স্ক্যান করেন। তারপরই ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়। মূলত ভোট বুথের প্রতিটি তথ্য কমিশনের কাছে পৌঁছে দেওয়াই বুথ অ্যাপের কাজ হবে। একইসঙ্গে ভোটের লাইন কতটা লম্বা, কতজন আছেন তাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। ফলে দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার ঝক্কি থেকে মুক্তি পাবেন ভোটাররা।

Advt

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...