Thursday, June 25, 2026

রেকর্ড পতন সোনা রুপোর দামে!

Date:

Share post:

জানুয়ারি মাস থেকেই সোনার দাম ধীরে ধীরে কমছিল। ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিনে তা আরও দ্রুত পড়েছে।
ফেব্রুয়ারির প্রথম দিনে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫০৪৪৫ টাকা। আজ, শনিবার কলকাতায় তার দাম দাঁড়িয়েছে ৪৯০৩০ টাকা। অর্থাৎ এই চার দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৪১৫ টাকা। সোনার দামের সঙ্গে পাল্লা দিয়ে কমছে রুপোর দাম। ফেব্রুয়ারির প্রথম চার দিনে রুপোর দামও অনেকটা কমেছে। ফেব্রুয়ারির প্রথম দিনে কলকাতায় এক কেজি রুপোর দাম ছিল ৭৩৩০০ টাকা। আজ, শনিবার সেই দাম দাঁড়িয়েছে ৬৮ হাজারে। অর্থাৎ এই সময়ের মধ্যে এক কেজি রুপোর দাম কমেছে ৫৩০০ টাকা। স্বর্ণব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সোনার ওপর আমদানি শুল্ক এবং জিএসটি কমানোর দাবি করে আসছিলেন।
বিশেষজ্ঞদের মতে এবারের বাজেটে প্রায় ২ শতাংশ আমদানি শুল্কে ছাড় ঘোষণা হতেই সোনার দাম কমছে।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...