Thursday, June 25, 2026

ফের দাম বাড়ল পেট্রল ডিজেল ও রান্নার গ্যাসের, মধ্যবিত্তের মাথায় হাত!

Date:

Share post:

এবার ফের মধ্যবিত্তের মাথায় হাত! বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দামের সাথে সাথে পেট্রোল, ডিজেলের দামও। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল ২৫ টাকা। গতবছর ডিসেম্বর মাস থেকে এবছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিন বার বাড়ল রান্নার গ্যাসের দাম।
এসপ্তাহের বুধবার কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। আর শনিবার থেকে কলকাতায় রান্নার গ্যাস আরও ২৫ টাকা বৃদ্ধি পেয়ে হয় ৭৪৫ টাকা ৫০ পয়সা। মালদায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৮১৬ টাকা ৫০ পয়সা। এছাড়া কালিম্পং এ ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৮৭৫ টাকা।
অন্যদিকে রান্নার গ্যাসের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে পেট্রোল-ডিজেলের দামও। শনিবার কলকাতায় পেট্রোলের দাম ৮৮.৩০ টাকা প্রতি লিটার এবং কলকাতায় ডিজেলের দাম ৮০.৭১ টাকা প্রতি লিটার।

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...