Tuesday, March 31, 2026

কটাক্ষ নাড্ডাকে, রবিবার নবদ্বীপ থেকে পূর্ণাঙ্গ জবাব দেবেন কুণাল

Date:

Share post:

তৃণমূলের একটি ব্লকের মিছিলেও এর থেকে বেশি জনসমাগম হয়- নাড্ডার রোড শো-কে এই ভাষাতেই কটাক্ষ করলেন তৃণমূলের (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার সন্ধেয় নিউটাউনে সভা ছিল তৃণমূলের। সভায় কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় (Tapas Chattopadhyay), সুজাতা মণ্ডল (Sujata Mandal)-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

এদিনের সভায় থেকে বিজেপির (Bjp) সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে সুর চড়ান কুণাল। তিনি বলেন শনিবার রাজ্যে নদিয়ায় এসে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন জেপি নাড্ডা (Jp Nadda), রবিবার নবদ্বীপে দাঁড়িয়ে তার পূর্ণাঙ্গ জবাব দেবেন কুণাল ঘোষ।

এদিনের সভায় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন তৃণমূলের মুখপাত্র। তিনি বলেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সবের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী।

সভা থেকে তৎকাল বিজেপিদের বিরুদ্ধেও কটাক্ষ করেন কুণাল। তিনি বলেন, মামলা থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন তাঁরা। তৎকালদের চাপে নিজেদের দলেই কোণঠাসা আদি বিজেপি নেতা-কর্মীরা। সম্মান নিয়ে রাজনীতি করতে হলে তাঁদের শাসকদলে যোগ দেওয়ার আহ্বান জানান কুণাল ঘোষ।

এদিন নিউটাউনে তৃণমূলের সভা ছিল ভিড়ে ঠাসা। বহু মানুষ মূল সভাস্থলে জায়গা না পেয়ে মঞ্চ থেকে দূরে দাঁড়িয়ে নেতা-নেত্রীদের বক্তৃতা শোনেন। দলবদলুদের নামোচ্চারণ হতেই সভা থেকে আওয়াজ ওঠে ‘গদ্দার’- ‘মীরজাফর’।

আরও পড়ুন- এটা কি চলছে রাজ্যে? সিন্ডিকেট রাজ্যবাসীর স্বাধীনতা কেড়ে নিচ্ছে? ফের বিস্ফোরক রাজ্যপাল

Advt

 

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...