Friday, June 12, 2026

‘কৃষকদের উপর আঘাত, সেনার সঙ্গে বিশ্বাসঘাতকতা’, বাজেট সমালোচনায় রাহুল

Date:

Share post:

দেশে লাগাতার চলতে থাকা কৃষক আন্দোলনকে(Farmer Protest) কেন্দ্র করে রীতিমতো অস্বস্তিতে মোদি সরকার(Modi government)। এরই মাঝে পরিস্থিতি সামাল দিতে সাম্প্রতিক কেন্দ্রীয় বাজেট কৃষি সহায়ক বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী(Primeminister) নরেন্দ্র মোদির(Narendra Modi)। যদিও তার সে দাবির বিরুদ্ধে গিয়ে মত প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। তাঁর কথায়, কৃষি আইনের পর বাজেটের মাধ্যমে কৃষকদের উপরে আঘাত হেনেছে এই সরকার।

 

আরও পড়ুন:মদনের পাশে দাঁড়িয়ে সায়নী বললেন, মহিলা মুখ্যমন্ত্রীর জন্যই নারী সুরক্ষার শীর্ষে বাংলা

কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হওয়ার পরই সেই বাজেটের বিরোধিতা করে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। এরপর শুক্রবার ফের এই বাজেটের বিরুদ্ধে টুইট করে ক্ষোভ উগরে দিলেন তিনি। তাঁর কথায়, ‘মোদি সরকারের মিত্র কেন্দ্রিক বাজেটে দেশের কৃষকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে পেট্রোল-ডিজেলের জন্য। অথচ কোনওরকম আর্থিক সাহায্যও পাবে না তারা। তিনটি কৃষি আইনে দেশের কৃষকদের পিষে মারার পর ফের আরও একবার তাদের ওপর আঘাত হানল মোদি সরকার।’ তবে এখানেই থেমে থাকেনি রাহুল গান্ধী প্রতিরক্ষা খাতে বরাদ্দ ইস্যুতেও সরব হয়েছেন তিনি। আরো একটি টুইটৈ রাহুল গান্ধী লেখেন, ‘মোদির মিত্র কেন্দ্রিক বাজেটের অর্থ হলো চিন সীমান্তে চরম পরিস্থিতির সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া সেনাবাহিনীর জন্য কোনও রকম সহায়তা নেই। দেশের সুরক্ষাদাতাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’

Advt

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...