Tuesday, March 24, 2026

শোভন-বৈশাখীর রোড শো’তে কালো পতাকায় মিছিল ছত্রভঙ্গ

Date:

Share post:

মহেশতলায় শোভন-বৈশাখীর ( sovan baisakhi)রোড শোতে তৃণমূল কংগ্রেসের ( tmc) কালো পতাকা দেখানো নিয়ে ধুন্ধুমার। ছত্রভঙ্গ হলো মিছিল। পরিস্থিতি সামাল দিতে নাকাল হলো পুলিশ।

জিঞ্জিরা বাজার থেকে মোল্লার গেট পর্যন্ত ছিল এই মিছিল। মিছিল শুরুর পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। মহেশতলার কাছে এলে মিছিলের সামনে কয়েক হাজার তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখাতে শুরু করেন। রাস্তার দু ধারে কয়েক হাজার তৃণমূল কর্মী কালো পতাকা দেখাতে থাকেন। মহিলারা হাতে ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। বাইক র‍্যালি বন্ধ করার জন্য পুলিশকে বলা হয়। থমকে যায় মিছিল। ব্রিজের তলায় দেখা যায় বেশ কিছু আকর্ষণীয় পোস্টার। কোনোটিতে লেখা ডাল-ভাত। আবার কোনোটিতে শোভন তোমার জন্য আমরা লজ্জিত। উত্তেজনা বাড়ে। তৃণমূল সমর্থকদের বক্তব্য, শোভন শান্ত এলাকায় উত্তেজনা বাড়াতে এসেছেন। পাল্টা শোভনের দাবি, মিছিলের জনসংখ্যা দেখে ভয় পেয়ে তৃণমূল এসব করছে। পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের তীব্র বাদানুবাদের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন:‘ভারতরত্ন’ দেওয়ার দাবি বন্ধ করুক নেটিজেনরা, কেন বললেন সমাজসেবী টাটা?

Advt

Related articles

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...