Saturday, April 4, 2026

দেবশ্রীকে কটাক্ষ করতে গিয়ে ভাঁড়ার ঘরের দরজা খুলে ‘বেনকাব’ শোভন

Date:

Share post:

দেবশ্রী রায়ের সঙ্গে শোভন-বৈশাখীর লড়াই এবার ভাঙা হাটে গড়াগড়ি খাওয়ার জোগাড়। দেবশ্রী বলেছিলেন, যিনি স্ত্রী-পুত্রকে আপন করতে পারেন না, তিনি কী করে জনগণকে আপন করবেন? পাল্টা শোভন বললেন, ওনার সন্তান নেই, তাই এ বিষয়টা ওনার বোঝার কথা নয়। আর স্ত্রী প্রসঙ্গে শোভনের মন্তব্য, ওনার (দেবশ্রী) পাস্ট হিস্ট্রির দিকে তাকান।

শনিবার মহেশতলায় রোড শো চলাকালীন সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গেলে পাল্টা প্রশ্নের মুখে পড়েন শোভন। বছর দেড়েক আগে শোভনের বিজেপি যোগদানের দিনে দিল্লির সদর দফতরে দেখা গিয়েছিল দেবশ্রীকে। দেবশ্রীর দাবি তিনি ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। তাঁর এনজিওর কাজ ছিল। পালটা শোভন এদিন বলেন, ব্যক্তিগত কাজে তো পার্টি অফিসে কেন?

দেবশ্রীকে উদ্দেশ্য করে বৈশাখী বলেছিলেন, উনি রাজনীতিতে নেই, ফিল্মে নেই। আছেন শুধু দেশপ্রিয় পার্কের গানের আসরে। পাল্টা দেবশ্রী বলেন, আমি যাই করি, সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি পেশা নিয়ে কী করব কেউ বলার নন। আমার একটা ইতিহাস আছে। বাংলা কেন সারা ভারতের মানুষ চেনেন। আমি ক্রাউড পুলার। আর রোড শোতে ট্রাকের মাথায় চেপে মহেশতলায় পালটা বৈশাখীর কটাক্ষ, ওনার যে এই অবস্থা, সেটা মানুষের ধারণা, পাবলিক পারশেপশন। আমি শুধু তথ্য দিয়েছি। আমার বলার স্বাধীনতা উনি কেড়ে নিতে পারেন না।

আরও পড়ুন:কৃষি আইনের বিরুদ্ধে মালদহে আন্দোলনে বামেরাও

দেবশ্রীর অভিযোগ খন্ডন করতে গিয়ে ফের রত্না প্রসঙ্গ টেনে এনে ব্যক্তিগত সম্পর্ক হাটখোলা করেন শোভন। তাঁর দাবি, নির্দিষ্ট অভিযোগ তুলে রত্নার বিরুদ্ধে তিনি ডিভোর্স মামলা ফাইল করেছেন। রত্নার মোবাইল ফোন পরীক্ষা করুন। দিনে আমার ফোন ক’টা যেত, আর কার ফোন দিনে একশোটা ঢুকত!

দেবশ্রীর সঙ্গে লড়তে গিয়ে বাড়ির ভাঁড়ার ঘরের দরজাও খুলে দিলেন শোভন।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...