Saturday, April 4, 2026

কাঁথিতে আজ অভিষেকের সভা, থাকবেন লক্ষাধিক কর্মী- সমর্থক

Date:

Share post:

দীর্ঘ ছ’বছর পর অধিকারীদের স্বঘোষিত খাসতালুক কাঁথি (Contai) শহর থেকে ৪ কিমি দূরে দইসাইয়ে আজ, শনিবার জনসভা (Mass Meeting) করবেন সাংসদ তথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্য মন্ত্রিসভা এবং তৃণমূল (TMC) দল থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷ শুভেন্দুর জেলায় অভিষেকের এই হাইভোল্টেজ-সমাবেশ ঘিরে তৃণমূল শিবিরে উত্তেজনা তুঙ্গে৷ রাজনৈতিক মহলের কাছেও এই সভা অত্যন্তই গুরুত্বপূর্ণ৷ এদিন বেলা ২টো নাগাদ দইসাই বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এই সভা হবে৷ অভিষেকের আজকের সভায় লক্ষাধিক কর্মী- সমর্থক জড়ো করতে তৎপর জেলা তৃণমূল নেতৃত্ব। এই সভার জন্য গোটা এলাকায় দেখা যাচ্ছে তৃণমূল আর অভিষেকের ছবি দেওয়া ব্যানার-ফ্লেক্স৷ সভার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ পুলিশকর্মীরা সক্রিয়। স্প্রে করে এলাকা জীবাণুমুক্ত করার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার প্রবীণকুমার প্রকাশ বলেন, ‘‘যেখানে সভা হচ্ছে, সেই সভাস্থল এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা পর্যাপ্ত রাখা হয়েছে”৷ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে সরানো হলেও এখনও তিনি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে আছেন৷ সব সরকারি পদ থেকে ইস্তফা দিলেও এখনও তৃণমূলে আরেক সাংসদ দিব্যেন্দু অধিকারী। তবে তাঁরা আজকের এই সভায় যাবেন না বলেই ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-ওরা নাচছে আমি দেখছি, আমি খেলবো ওরা দেখবে! রথযাত্রা নিয়ে বিজেপিকে কটাক্ষ অনুব্রতর

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...