Thursday, March 26, 2026

নৌবাহিনীর এক জওয়ানকে নৃশংসভাবে পুড়িয়ে খুন

Date:

Share post:

মুম্বইয়ের পালঘরে নৌবাহিনীর এক জওয়ানকে পুড়িয়ে মারা হয়েছে । মৃত সৈনিকের নাম সুরজ কুমার। INS কোয়েম্বাটুরে তাঁর পোস্টিং ছিল। তিনি নৌবাহিনীতে লিডিং সি মেন হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
জানা গিয়েছে, ৩০ জানুয়ারি ছুটির পর সুরজ রাঁচি থেকে বিমানে চেন্নাই (Chennai) আসেন। তার পর বিমানবন্দর থেকে বেরোতেই তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে অপহরণ করে। একটি সাদা রঙের SUV গাড়িতে সুরজকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পালঘরের জঙ্গলে নিয়ে গিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় অপহরণকারীরা
শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। পালঘরের একটি জঙ্গল থেকে ৫ ফেব্রুয়ারি সুরজকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় গ্রামবাসীরা।
মুম্বইয়ের আইএনএস অস্বিনী হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরজকে। পুলিস মনে করছে, সুরজকে খুন করার উদ্দেশ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মৃত্যুকালীন জবানবন্দিতে ওই জওয়ান জানিয়েছিলেন, কেউ বা কারা বিমানবন্দরের সামনে থেকে তাঁকে অপহরণ (Kidnap) করেছিল। তার পর অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করেছিল।
কিন্তু পরিবারের লোকেরা ওই টাকা দিতে অস্বীকার করে। তার পরই সুরজকে পালঘরের একটি জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে মারা হয়।

Related articles

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...

অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

টানা উত্তরবঙ্গে প্রচার সেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল (TMC)...

আরসিবির নাম বদল! বিড়লা কন্যার পোস্টে শোরগোল ক্রীড়া দুনিয়ায়

মালিকানা বদল হয়েছে আরসিবির (RCB)। রেকর্ড অঙ্কে আরসিবি (RCB) দল কিনেছে আদিত্য বিড়লা গ্রুপ। এই বড় পরিবর্তনের পর...

১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা...