Wednesday, June 3, 2026

ঘোষণা করা হল বিজয় হাজারের জন‍্য বাংলা দল, চোটের জন‍্য দলে নেই মনোজ

Date:

Share post:

বিজয় হাজারের (vijay hazare trophy) জন‍্য দল ঘোষণা করল বাংলা ( bengla) । চোটের কারণে দল থেকে বাদ পড়লেন মনোজ তিওয়াড়ি( manoj tiwary) । বিজয় হাজারের বাংলা দলের অধিনায়ক হলেন অনুষ্টুপ মজুমদার(anustup majumdar) । অনুষ্টুপের ডেপুটি হিসাবে থাকছেন শ্রীবৎস গোস্বামী। যদিও অভিমন্যু ঈশ্বরনকে পাওয়া যাবে না কি না নিশ্চয়তা নেই। তাও তাঁকে ২১ জনের বাংলা দলে রাখা হয়েছে।

চলতি বছর বাদের খাতায় পড়েছে রঞ্জি ট্রফি। তাই শুরুতে রঞ্জির জন‍্য দল ঘোষণা করার কথা ভাবলেও পড়ে তা বাতিল করে দেওয়া হয়। তবে সুষ্ঠুভাবে বিজয় হাজারে ট্রফি আয়োজন করতে চায় বোর্ড। আর সেই টুর্নামেন্টে জয়ের লক্ষ‍্যে নামছে বাংলা। বিজয় হাজারে নিয়ে এদিন বাংলার কোচ অরুণ লাল বলেন,” এই টুর্নামেন্টে নামতে মুখিয়ে আমরা। আমর ছেলেরা তৈরি। দারুণ অনুশীলন হচ্ছে। সৈয়দ মুস্তাক আলিতে যে ভুল গুলো হয়েছে, সেগুলো যাতে বিজয় হাজারেতে না হয়, সেই দিকেই লক্ষ‍্য আমাদের।”

বিজয় হাজারের জন‍্য যে দল ঘোষণা করা হয়েছে, তা হল, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বমী, অভিমুন‍্য ঈশ্বরন, বিবেক সিংহ, অভিষেক রামন, সুদীপ চট্টোপাধ্যায়, কাইফ আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরি, শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, অরিত্র চট্টোপাধ্যায়, সায়ন ঘোষ, শুভঙ্কর বল, সুদীপ ঘরামি এবং সুমন্ত গুপ্ত।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...