Monday, April 6, 2026

উত্তরাখণ্ডের তুষারধস নিয়ে টুইট ব্রিটিশ প্রধানমন্ত্রীর, যে কোনও প্রয়োজনে পাশে থাকার আশ্বাস

Date:

Share post:

উত্তরাখণ্ডের ভয়াবহ তুষারধস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে থাকার আশ্বাস দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসন। আগেও একাধিকবার প্রমাণ মিলেছে দুই দেশের প্রধানমন্ত্রীদের বন্ধুত্বের। রবিবার বরিসের করা টুইট আরও একবার প্রমাণ করল তাঁদের বন্ধুত্ব কতটা ‘গাঢ়’। ব্রিটিশ প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, “হিমবাহ ধসের ফলে বিধ্বস্ত উত্তরাখণ্ডের খবর পেয়েছি। ভারতের মানুষ এবং উদ্ধারকর্মীদের জন্য আমি চিন্তিত। যুক্তরাজ্য ভারতের প্রতি সংহতি জানায় এবং ভারতের প্রয়োজনীয় যে কোনও সহায়তা দিতে প্রস্তুত।”

ভয়াবহ অবস্থা উত্তরাখণ্ডের। রবিবার চামোলি হিমবাহে ফাটল ও ধস নামার ঘটনাটি ৮ বছর আগের কেদারনাথের স্মৃতি উস্কে দিয়েছে। রবিবার রাত পর্যন্ত মোটা ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ কমপক্ষে ১৭০ জন। তপোবন লাগোয়া এলাকার সুড়ঙ্গে আটকে পড়েছেন যাঁরা, তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর৷ ব্রিটেনে করোনার নতুন প্রজাতির দাপট বাড়ায় ভারত সফর বাতিল করতে বাধ্য হন জনসন৷ একটি ভিডিও বার্তায় ভারত সফরে না আসতে পারার জন্যও দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। এরপর তিনি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই আগামিদিনে তিনি ভারতে আসছেন।

আরও পড়ুন-কর্মরত মায়েদের বিশেষ পরামর্শ দিলেন বাইডেন-পত্নী, কী বললেন?

Advt

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...