Monday, June 8, 2026

কর্মরত মায়েদের বিশেষ পরামর্শ দিলেন বাইডেন-পত্নী, কী বললেন?

Date:

Share post:

কর্মরত মায়েদের বিশেষ উপদেশ দিলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। লকডাউন এবং তার পরবর্তী পরিস্থিতি অনেক মানুষেরই জীবন পালটে দিয়েছে। অনেকেই ভার্চুয়াল কাজে দক্ষ হয়েছেন অনেকেই হয়ে উঠতে পারেননি। নিজের ৪৩ বছরের দাম্পত্য জীবনে ২ বছর কাজ থেকে বিরতি নিয়েছিলেন জিল। তিনি নিজের কেরিয়ার ও একা হাতে ঘর সামলানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কর্মরত মায়েদের সমস্যা নিয়ে কথা বলেছেন মার্কিন ফার্স্ট লেডি। তাঁর কথায়, প্রত্যেক মাকে, নিজের জন্য সময় বের করতেই হবে। প্রত্যেক মূহুর্তে মায়েদের মাথায় অনেক কিছু ঘুরতে থাকে। কিছুটা সময় সেসব না ভেবে শুধু নিজের জন্য ভাবাটাও প্রয়োজন। প্রয়োজন ভালোবাসাও। সেইসঙ্গে ৬৯ বছর বয়সী জিল আরও বলেছেন, কীভাবে অতিমারি কর্মরত মায়েদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তা নিজে উপলদ্ধি করেছেন। বাচ্চাদের স্কুলে না পাঠাতে পারা, খেলাধুলো বন্ধ করে সারাদিন তাদের ঘরে রাখা, একজন মা-কে কী কী মানিয়ে নিতে হয়, সেসব উপলব্ধিও শেয়ার করেছেন তিনি। জিল বাইডেনের তরফে মায়েদের উদ্দেশে তাঁর বার্তা, “হতে পারে দিনের পর দিন আপনাকে একঘেয়ে খাবার বানাতে হয়েছে। হতে পারে মাঝে মধ্যেই আপনি মেজাজ হারিয়ে ফেলেছেন, হতে পারে বাচ্চাদের সঙ্গে ‘মজাদার মা’ হতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, কী হয়েছে তাতে! আপনি হেরে যাননি, আপনি শক্তিশালী। আপনি প্রাণবন্ত।”

কীভাবে জো বাইডেনের জীবনে এসেছিলেন জিল? আমেরিকার প্রেসিডেন্ট জানান, তাঁর জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে জিল বাইডেনের সঙ্গে দেখা হয়। তাঁর ভেঙে যাওয়া পরিবারকে এক করেছিলেন জিল। তিনি আরও বলেন, ‘ওর সঙ্গে আলাপের পরই বুঝেছিলাম আমি ওর মতো মানুষকেই বিয়ে করতে চাই। এই ৪৩ বছরে আমরা অনেক ঝগড়াও করেছি। কিন্তু আমি ওকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।’

আরও পড়ুন-ডেরেককে কটাক্ষ করে রাজ্যসভায় বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদি

Advt

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...