Monday, April 6, 2026

ফলো অন এড়াতে পারল না ভারত

Date:

Share post:

ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে ফলো অনে পড়েছে  ভারত। ম্যাচের চতুর্থ দিনে ৩৩৭ রানে গুটিয়ে গেছে বিরাট কোহলির দল। ইংল্যান্ডের চেয়ে ২৪১ রানে পিছিয়ে তারা।
ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলেছেন। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন করেছেন ৩১। গতকাল পন্থ ৯১ ও পুজারা ৭৩ রান করেছিলেন।
ইংলিশদের পক্ষে ডমিনিক বিস ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া জফরা আর্চার, জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ ২টি করে উইকেট নিয়েছেন।
ফলোঅনে পড়লেও ভারতকে আবারও ব্যাটিংয়ে পাঠাননি জো রুট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংলিশরা। লক্ষ্য হচ্ছে ভারতে বড় টার্গেট দেওয়া। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫৭৮ রান করেছিল।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...