Wednesday, March 18, 2026

বদলে যাওয়া কিশোর ভারতী স্টেডিয়ামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, হবে লিগের ম্যাচ

Date:

Share post:

আজ, সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) এবছর ক্রীড়াক্ষেত্রে পুরস্কার প্রাপকদের সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকেই তিনি রিমোট কন্ট্রোলে যাদবপুর-সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের (Kishore Bharati Stadium) উদ্বোধন করবেন। নব কলেবরে সজ্জিত এই স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা সাতটায় আই লিগের (I league) ম্যাচে মুখোমুখি হবে চার্চিল ব্রাদার্স ও রিয়াল কাশ্মীর। কোভিড পরবর্তী সময়ে এই প্রথম কোনও ফুটবল ম্যাচে মিডিয়ার প্রবেশাধিকার থাকছে। স্টেডিয়ামে থাকবেন বিশেষ আমন্ত্রিত কিছু দর্শক। এর মধ্যে প্রাক্তন ফুটবলারদের সংখ্যাই বেশি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধনও করবেন।

যাদবপুর-সন্তোষপুর কিশোর ভারতী স্টেডিয়াম মানেই পুরোনো ঐতিহ্য। একটা সময় এই মাঠে জাতীয় লিগের ম্যাচ হয়েছে। কলকাতা তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল মহমেডান এই মাঠে চুটিয়ে খেলেছে। “জায়ান্ট কিলার” টালিগঞ্জ অগ্রগামীর হোম গ্রাউন্ড ছিল এই কিশোর ভারতী স্টেডিয়াম। তারপর একটা সময় যত্ন ও পরিচর্চার অভাবে খেলার অযোগ্য হয়ে পড়ে কিশোর ভারতী স্টেডিয়াম।

কিন্তু ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার নতুন রূপে সেজে উঠল গর্বের কিশোর ভারতী। যেখানে ফের ফিরতে চলেছে ফুটবল। মিনি যুবভারতীর রূপ নিয়ে কিশোর ভারতীতে শুরু হচ্ছে আই লিগের ম্যাচ। আই এস এল ম্যাচ করার জন্যও চিন্তা ভাবনা শুরু হয়েছে। মেট্রো থেকে শুরু করে বাস, ট্রেন সমস্ত পরিষেবা পাওয়ায় যায়, তাই কিশোর ভারতী কলকাতার অন্যতম মূল স্টেডিয়াম হয়ে উঠতে পারে অদূর ভবিষ্যতে।

নতুনরূপে কিশোর ভারতী এখন ঝাঁ-চকচকে। রাতে খেলার জন্য রয়েছে মায়াবী আলো। মখমলের মত মাঠ। অত্যাধুনিক ড্রেসিংরুম, মিডিয়া সেন্টার, ক্লাব হাউজ। শুধু মাঠ বা গ্যালারি নয়, পুরনো ঐতিহ্য মেনে কিশোর ভারতী স্টেডিয়ামে করা হয়েছে একটি মিউজিয়াম। যেখানে অতীত দিনের ফুটবলারদের স্মৃতির কোলাজ করা হয়েছে।

 

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...