Saturday, June 27, 2026

যোগী সরকারের আসল চেহারা এটাই, চুপ কেন বিজেপি!

Date:

Share post:

পাঁচ মাস পেরোলেও এখনও জামিন পেলেন না কেরলের সাংবাদিক কাপ্পান সিদ্দিকি। ছেলের এই পরিস্থিতির কী কারণে তা জানা নেই নব্বইয়ের ঘরে পা দেওয়া মায়ের । ছেলের আশায় দিন গুনতে গুনতে বাক্যহারা নবিতীপর মা। যোগী সরকারের আসল চেহারা এটাই, চুপ কেন বিজেপি!
কাপ্পানের দোষ, উত্তরপ্রদেশের হাথরসের ঘটনায় দলিত পরিবারের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। আর তাতেই তিনি রোষের মুখে পড়েন যোগী আদিত্যনাথের সরকারের। দিল্লির মালয়ালম কাগজের ওই সাংবাদিকের বিরুদ্ধে ইউএপিএ-ধারায় মামলা করে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। এরপরই তার স্থান হয় জেলে। জামিন তো অনেক দূর অস্ত! গত পাঁচ মাসে আদালতে একের পর এক শুনানির দিন পিছিয়েছে। এমনকি পরিজনদের সঙ্গেও দেখা করতে দেওয়া হয় নি তাকে।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন স্ত্রী রেহানাথ সিদ্দিকি। তিনি বলেন, ‘‘ওঁকে জামিন দেওয়া হচ্ছে না। পাঁচ মাস ধরে আইনি লড়াইয়ে সাহায্য করছেন কেরলের সাংবাদিকদের ইউনিয়ন।’’ কেরলের মল্লপুরমের বাড়ি থেকে তিন সন্তানকে নিয়ে গত পাঁচ মাস ধরে একাই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন রেহানাথ। আর বৃদ্ধা মা আজও জানেন না আসল সত্যটা । মিথ্যা আশ্বাসেও এখন আর বিশ্বাস নেই বৃদ্ধার । চোখের জল শুকিয়ে গিয়েছে । বিছানায় শয্যাশায়ী বাক্যহারা মা। আদালতের নির্দেশে এই ক মাসে একবারই ভিডিও কলের মাধ্যমে ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল । কোনও কথা বলতে পারেন নি বৃদ্ধা, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন।
দিল্লির সাংবাদিক মনদীপ পুনিয়া সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন । এরপরই তিনি সাংবাদিকদের স্বাধীনতা ও সিদ্দিকি কাপ্পানের মুক্তির দাবিতে সরব হয়েছেন

ভাই হানজা সিদ্দিকি বলছেন, ‘‘আমার ভাই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্পষ্ট বলেছে প্রয়োজনে হলে ও পলিগ্রাফ টেস্ট করাতেও রাজি। ও সত্যি বলেছে না মিথ্যা, প্রমাণ হয়ে যাবে। ভাই বলেছে, দরকার হলে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হোক। কিন্তু সে সব কিছুই হচ্ছে না। শুনানির তারিখ অকারণে দীর্ঘ করা হচ্ছে। ফের মার্চ মাসের ৯ তারিখ শুনানি।’’

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...