Wednesday, June 24, 2026

রিজেন্ট পার্কে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

এখনও শহরবাসীর মনে জোড়াবাগানে (Jorabagan) নাবালিকা ধর্ষণ ও হত্যারকাণ্ডের অভিশপ্ত স্মৃতি দগদগে। তারই মাঝে ফের নাবালিকার (Minor) শ্লীলতাহানীর (indecency) ঘটনা কলকাতায়। তবে রিজেন্ট পার্ক (Regent Park) থানার পুলিশের তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার (Accused) হয় অভিযুক্ত যুবক। ধৃতের নাম তারক সাহা (৪০)। তার বাড়ি পূর্ব পুটিয়ারির দক্ষিণ পাড়ায়। আজ, সোমবার তাকে আলিপুর আদালতে তোলা হবে।

উল্লেখ্য, গতকাল রবিবার রাতে পাড়ার একটি ক্লাবে ভলিবল টুর্নামেন্ট দেখার সময় এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। এর জেরে তুলকালাম পরিস্থিতি হয় এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৯টা নাগাদ রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারির দক্ষিণ পাড়ায়।

জানা যায়, গতকাল চতুর্থ শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকা সন্ধ্যায় পাড়ার মাঠে ভলিবল খেলা দেখতে গিয়েছিল। অভিযোগ, সেই সময়ই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা অভিযুক্ত ওই যুবক তার শ্লীলতাহানি করে। বাড়ি ফিরে নির্যাতিতা তার পরিবারকে বিষয়টি জানায়। এরপর স্থানীয়রা পরিবারের লোকদের নিয়ে অভিযুক্ত তারক সাহার (৪০) বাড়িতে গিয়ে চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানার পুলিশ।বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। তার মাঝেই অভিযুক্তকে উদ্ধার করে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...