Tuesday, June 23, 2026

লাইভ ভিডিও শুট করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক

Date:

Share post:

তাঁদের নেশা এবং শখ ছবি তোলা। ভিডিও শুট করে তা সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া। হঠাৎই ইচ্ছে হল ফেসবুক লাইভ করবেন। আর তাই দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন মাঝগঙ্গায়। পাঁচ বন্ধুর মধ্যে গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।

জানা গিয়েছে, ওই  যুবক তিলজলার (Tiljala) বাসিন্দা। পাঁচ বন্ধু মিলে বাইকে দ্বিতীয় হুগলি সেতুতে গিয়েছিলেন । সারাদিন ধরে ছবি তোলে এরা। এরপর ঠিক করে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ভিডিও করবে। সেই মতো তিন যুবক মোবাইল ক্যামেরা নিয়ে তৈরি হয়। বাকি দু’জন ঝাঁপ দেয়। দীর্ঘক্ষণ পেরিয়ে তাঁদের হদিশ না মেলায় শুরু হয় খোঁজ। একজনকে উদ্ধার করা সম্ভব হলেও হদিশ মেলেনি অপরজনের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই যুবকের সঙ্গে থাকা ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের থেকে গোটা বিষয়টি স্পষ্ট হবে। কিন্তু প্রশ্ন হল, দ্ধিতীয় হুগলি সেতুর মতো এলাকায় ওই পাঁচ যুবক পৌঁছলেন কী করে? পুলিশ কেন আগে থেকেই সজাগ হয়নি? পুলিশের চোখ এড়িয়ে এই ঘটনা ঘটল কেমন করে?

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...