Wednesday, April 1, 2026

কৃষি আইন নিয়ে আন্দোলনকারীদের ‘পরজীবী’ বলে তীব্র কটাক্ষ মোদির

Date:

Share post:

কৃষি আইনের (farm laws) বিরোধিতায় যারা একবগ্গা আন্দোলনে (protest) নেমেছেন তাঁরা আসলে “পরজীবী”। নিজেদের কিছু করার ক্ষমতা নেই শুধু বিরোধিতা করা ছাড়া। কৃষক বিক্ষোভ নিয়ে বলতে গিয়ে একাংশের আন্দোলনকারীকে এভাবেই তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। সোমবার রাজ্যসভায় (rajya sabha) রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদসূচক বক্তৃতা দিতে গিয়ে কৃষক বিক্ষোভ নিয়ে অস্বস্তি ও উষ্মা প্রকাশ পেল মোদির কথায়। এমনকি যাঁরা আন্দোলন করছেন তাঁদের আন্দোলনজীবী বলেও কটাক্ষ করলেন তিনি। সরকার কৃষকদের সঙ্গে আলোচনায় রাজি জানিয়েও আন্দোলনকারীদের সম্পর্কে বক্রোক্তি করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের পরজীবীর তকমা দিলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এইসব আন্দোলনজীবীরা আসলে পরজীবী। এদের ছুঁড়ে ফেলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা শ্রমজীবী কথাটা শুনেছি। কিন্তু এখন একটি নতুন প্রবণতা এসেছে, তা হল “আন্দোলনজীবী”। এরা সব জায়গায় গিয়ে খালি আন্দোলন করে বেড়ায়। এই ধরনের আন্দোলনজীবীদের থেকে নিজেদের বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এদের নিজেদের কিছু করার শক্তি নেই। তাই এরা পরজীবী ছাড়া কিছু নয়। এই পরজীবীদের চিহ্নিত করতে হবে, কারণ এরা দেশের অগ্রগতির মূল প্রতিবন্ধক। প্রধানমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী পরিবর্তন দরকার। কৃষিক্ষেত্রে উন্নয়ন ও কৃষকদের স্বয়ম্ভর করতে পরিবর্তন প্রয়োজন। সেজন্যই নতুন কৃষি আইন আনা হয়েছে।

Advt

Related articles

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...