Monday, June 22, 2026

তিন লক্ষাধিক কর্মসংস্থানের প্রতিশ্রুতি, ভোটের মুখে চমক দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

৭২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করে সোমবার ৩ লক্ষ ২৯ হাজার কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বাংলার অন্তর্বর্তী বাজেটে একগুচ্ছ প্রস্তাবের পর একুশের ভোটের মুখে ফের চমক মুখ্যমন্ত্রীর ৷ এদিন ফের মমতা দাবি করেছেন, আগামী ৫ বছরের মধ্যে দেড় কোটি কর্মসংস্থান হবে৷ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেছেন, “আজ ৫৩টি প্রকল্পের উদ্বোধন করলাম। ৭২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হলো। ৩ লাখ ২৯ হাজার কর্মসংস্থান হবে। আগামী ৫ বছরের মধ্যে দেড় কোটি কর্মসংস্থান হবে।”
কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, “দেশে ৪০% বেকারত্ব বেড়েছে৷ বাংলায় ৪০% দারিদ্রতা কমিয়েছি। আজ বাংলাই সমগ্র বিশ্বের গন্তব্যস্থল।”

ক্লাবগুলিকে আর্থিক সহায়তা করা নিয়ে যারা সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “ক্লাবগুলিকে কেন সাহায্য করা হবে, এ নিয়ে অনেকে রাগারাগি করেন। কিন্তু তারা মনে রাখেন না, এইসব ক্লাবই মানুষের পাশে দাঁড়ায়”। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘গত তিন বছরে মোট ১ লাখ করে ২৬ হাজার ক্লাবকে সাহায্য করেছে রাজ্য সরকার। ৩৪টি ক্রীড়াসংস্থাকে ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য করেছে। ৮ হাজার ২৮৯ ক্লাবকে ৮২ কোটি ৮৯ লক্ষ অনুদান দেওয়া হচ্ছে। ৯৪৭টি স্পোর্টস কোচিং ক্যাম্পকে ১ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। ১০০ জন ছেলেমেয়েকে স্পনসর করবে রাজ্য।” এদিন রাজ্যের প্রাক্তন খেলোয়াড়দের হাজার টাকা করে পেনশনের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-‘আই উইল বি ব্যাক’, প্রত্যয়ী কন্ঠে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advt

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...