Monday, June 22, 2026

উত্তরাখণ্ডের তুষারধস : ত্রাণ তহবিলে ম্যাচ ফি দেওয়ার ঘোষণা পন্থের

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগের জেরে ভয়ঙ্কর অবস্থা উত্তরাখণ্ডে। সোমবার বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেখানে মৃত্যু হয়েছে ১৮ জনের। নিখোঁজ ২০০। রবিবার সকাল ১০ টা ৪৫ নাগাদ উত্তরাখণ্ডে চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ধৌলিগঙ্গা নদীতে ভয়ঙ্কর বন্যা হয়েছে৷ সেই সময় উত্তরাখণ্ডের ছেলে ঋষভ পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। এমন প্রাকৃতিক দুর্যোগের জেরে সে রাজ্যের বেশ কিছু এলাকায় ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি। এমতাবস্থায় শান্ত থাকতে পারলেন না ইন্ডিয়া টিমের উইকেট কিপার। ধসের ত্রাণের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে পাওয়া ম্যাচ ফি দান করার কথা টুইট করে ঘোষণা করলেন পন্থ। সঙ্গে ঋষভ সাধারণ মানুষের কাছেও অনুরোধ করেন, তাঁরাও যেন নিজেদের সাধ্যমতো ত্রাণ তহবিলে দান করেন।

টুইট করে ঋষভ পন্থ লিখেছেন, “উত্তরাখণ্ডের প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। আমি আমার ম্যাচ ফি ত্রাণ এবং উদ্ধারকাজের জন্য দান করতে চাই। যারা বিপদে আছেন, উদ্ধারকারীরা তাদের নিরাপদে উদ্ধার করতে পারবেন। সাধারণ মানুষের কাছে অনুরোধ তাঁরাও যেন সাধ্যমতো ত্রাণ তহবিলে দান করেন।”

আরও পড়ুন-কৃষি আইন নিয়ে আন্দোলনকারীদের ‘পরজীবী’ বলে তীব্র কটাক্ষ মোদির

Advt

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...