Tuesday, June 2, 2026

‘আই উইল বি ব্যাক’, প্রত্যয়ী কন্ঠে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

‘আই উইল বি ব্যাক”৷

সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শেষ হওয়ার সঙ্গেই চলতি বিধানসভার মেয়াদও শেষ হল। এদিন বিধানসভায় দাঁড়িয়ে প্রত্যয়ী কন্ঠেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন,
‘‘আই উইল বি ব্যাক, আমি আবার ফিরে আসব।’’ ২০২১-এর ভোটে জিতে তৃণমূল ফের ক্ষমতায় আসবে এবং তিনিই মুখ্যমন্ত্রীত্বের হ্যাটট্রিক করবেন, সে ব্যাপারে তিনি যে একশো শতাংশ নিশ্চিত, সেটাই বোঝালেন মমতা।

একুশের ভোটের পরই নতুন বিধানসভা (WBAssembly) গঠিত হবে।পুরোনো বিধানসভার অনেক সদস্য থাকবেন না। আসবেন নতুন সদস্য৷ বিধানসভার শেষ অধিবেশনের শেষদিন তাই সব সদস্যদের নিয়ে ফটো সেশনের একটি পর্ব থাকে৷ ফটো সেশন শেষ হওয়ার পর দু’আঙুল তুলে ‘ভিকট্রি’ চিহ্ন দেখান মমতা। বলেন, ‘‘আই উইল বি ব্যাক।’’ এরপর স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে বিধানসভার কর্মচারীদের সঙ্গেও ছবি তোলেন তিনি। তখনও আর একবার তিনি বলেন, ‘‘আই উইল বি ব্যাক।’’
এদিন অবশ্য ফটো সেশনে ছিলেন না বাম এবং কংগ্রেসের কোনও বিধায়ক। হাজির ছিলেন বিজেপি বিধায়করা। বিজেপি-র পরিষদীয় নেতা মনোজ টিগ্গা বলেছেন, “এই ছবি স্মৃতি হয়ে থাকবে। এতে রাজনীতি দেখা অনুচিত হবে।’’

Advt

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...