Monday, June 8, 2026

উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি শাসন জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?

Date:

Share post:

যোগীর রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh) আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। প্রতিমুহূর্তে এখানে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। দিনে দিনে বেড়ে চলেছে মহিলাদের উপর নিশংস অপরাধ, এমনটাই দাবি করে শীর্ষ আদালতে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন(president rules) জারি করা আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। যদিও সেই মামলা এদিন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের (Supreme Court)প্রধান বিচারপতি এস বোবদে জানিয়ে দিলেন, মামলাকারী এই সংক্রান্ত বিষয় কোনওরকম অনুসন্ধান না করেই মামলা দায়ের করেছেন।

উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের আবেদন জানিয়ে এদিন দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন তামিলনাড়ুর আইনজীবী সি আর জয়াসুকিং। তার আবেদনে বলা হয়, উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। NCRB-র তথ্য তুলে ধরে দাবি করা হয় গোটা দেশের মধ্যে মহিলাদের ওপর ঘটে চলা অপরাধ উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি। ‌ আবেদনের হাথরসে গণধর্ষণ ও নৃশংস মৃত্যুর ঘটনা তুলে ধরে বলা হয় এই রাজ্যে মৌলিক অধিকার প্রতিমুহূর্তে লঙ্ঘিত হচ্ছে। ফলে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এখানে। যদিও তার সে আবেদনের শুনানিতে মামলাটি খারিজ করার পাশাপাশি, রীতিমতো কড়া কথা শোনানো হয় মামলাকারী আইনজীবীকে। বলা হয়, আদালতের সময় নষ্ট করে অকারণ তর্ক করে গেলে মোটা অঙ্কের জরিমানা লাগানো হবে মামলাকারীর উপর।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দুই বিজেপি বিধায়কের! “ঘর ওয়াপসি”র জল্পনা তুঙ্গে

উল্লেখ্য, শীর্ষ আদালতে দায়ের করা এই জনস্বার্থ মামলায় হাথরসের পৈশাচিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হয়েছে। শুধু তাই নয় কিভাবে সেখানকার সরকার ও প্রশাসন অমানবিকতার নিদর্শন তুলে ধরেছিল সেটাও তুলে ধরেছিলেন ওই আইনজীবী। মূলত এই অপরাধ ও প্রশাসনের অমানবিকতার নজির তুলে ধরেই উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির আবেদন জানান মামলাকারী। যদিও এদিন আদালতে তরফে বুঝিয়ে দেওয়া হয়, কোন রাজ্যে কোন একটি অপরাধমূলক ঘটনা ঘটার অর্থ এটা নয়, যে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হবে।

Advt

Related articles

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...

আগাম জামিনের আবেদন করতে পারেন: হাই কোর্টে নির্দেশ অরূপ রায়কে

মেসিকাণ্ডে প্রায় ছয় মাস পরে দায়ের এফআইআর। তা নিয়েই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন...

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...