Saturday, April 4, 2026

আর্থিক প্রতারণার অভিযোগ সানি লিওনির বিরুদ্ধে, ছুটি কাটাতে গিয়ে পুলিশি জেরায়

Date:

Share post:

বলিউড অভিনেত্রী সানি লিওনির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। ২৯ লক্ষ টাকা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমার অভিনেত্রীর বিরুদ্ধে। কেরলে স্বামী ড্যানিয়েল এবং তিন সন্তানদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে পুলিশি জেরার মুখে পড়েছেন অভিনেত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সানি লিওনির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে পেরাম্বুরের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। অভিযোগ, ২০১৬ সালে কয়েকটি অনুষ্ঠানে আসার জন্য ২৯ লাখ টাকা নেন অভিনেত্রী। কয়েক কিস্তিতে টাকা লেনদেন সম্পূর্ণ হওয়া সত্ত্বেও নির্ধারিত দিনে সেই অনুষ্ঠানে যাননি অভিনেত্রী। তাঁর সঙ্গে টাকা আদানপ্রদানের সমস্ত নথি জমা রয়েছে পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেত্রী সানি লিওনির সঙ্গে দেখা করেন এর্নাকুলাম ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা।

জানা গিয়েছে, সানি জানিয়েছেন তাঁর কোনও দোষ নেই। তবে টাকা নেওয়ার সমস্ত কথা স্বীকার করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, অনুষ্ঠানের জন্য তাঁর যে ডেটগুলি রেখেছিলেন, তাতে কোনও ইভেন্ট আয়োজন করা হয়নি। উপরন্তু বারবার সূচি পরিবর্তন করা হচ্ছিল। এবং নতুন নতুন তারিখ দেওয়া হচ্ছিল। ফলে ব্যস্ত অভিনেত্রীর সময় দেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন-কাশ্মীরের জনগণকে স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি ইমরানের

Advt

Related articles

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...