Wednesday, June 24, 2026

সাধারণতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডে অবশেষে গ্রেফতার অভিনেতা দীপ সিধু

Date:

Share post:

গত ২৬ জানুয়ারি সাধারণতন্ত্রের দিবসের (Republic Day) দিন কৃষক আন্দোলনকে (Farmers Protest) কেন্দ্র করে রাজধানী দিল্লির (Delhi) লালকেল্লায় ( Lal kella) তাণ্ডব চালানোর ঘটনায় অভিযুক্ত পঞ্জাবি অভিনেতা (Actor) অবশেষে গ্রেফতার দীপ সিধুকে (Deep Sindhu) অবশেষে গ্রেফতার (Arrest) করলো দিল্লি পুলিশ (Delhi Police)। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন দীপ সিধু। তার সন্ধান দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল দিল্লি পুলিশের তরফে।

অন্যদিকে, আন্দোলনরত কৃষকদের একাংশ পঞ্জাবি অভিনেতাকে বিজেপির লোক বলেই দাবি করেছে। বিভিন্ন সময়ে দীপ সিধুকে নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে। লালকেল্লা কাণ্ডের পর কৃষকদের অভিযোগ ছিল, তাঁদের আন্দোলনকে বেপথে চালিত করতে ও বদনাম করতেই বিজেপি কৃষকদের মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছে।

প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লা-সহ দিল্লিতে হাঙ্গামা করতে কৃষকদের উস্কেছিলেন পঞ্জাবি গায়ক ও অভিনেতা দীপ সিধু। এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন, ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানা ইউনিটের প্রধান গুরনাম সিং চাদুনি।

আরও পড়ুন:বঙ্গ বিজেপি এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি, খোঁচা কল্যাণের

উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লার নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনকারী কৃষকরা। শুধু তাই নয়, লালকেল্লার গম্বুজে উঠে ধর্মীয় পতাকা খুলে দেওয়া হয়। এনিয়ে গুরনাম সিং বলেছিলেন, ”দীপ সিধুই আন্দোলনকারী কৃষকদের লালকেল্লায় নিয়ে গিয়েছিলেন। কৃষকদের লালকেল্লায় যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না। উস্কানির পিছনে দীপ সিধুর হাত ছিল।’

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...