Wednesday, June 24, 2026

বঙ্গ বিজেপি এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি, খোঁচা কল্যাণের

Date:

Share post:

ফের দলছুট শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) খোঁচা দিলেন তৃণমূল (TMC) সাংসদ (MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শ্রীরামপুরের সাংসদ বললেন, “বঙ্গ বিজেপি (BJP) তো এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে।”

শুরুটা অবশ্য করেছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পুরোনো দলকে কটাক্ষ করে রাজীব বলেছিলেন, তৃণমূল কংগ্রেস ভোটের প্রার্থী খুঁজে পাচ্ছে না। ডোমজুরের প্রাক্তন বিধায়কের কথায়, ”এমন অবস্থা হয়েছে তৃণমূলের, তারা যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না। সাংবাদিকদেরও ডাক আসতে পারে বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য। বিভিন্ন খেলোয়াড়দের প্রস্তাব দেওয়া হচ্ছে। শুনছি, প্রার্থী হবেন বলে নাকি ইস্তফা দিয়েছেন এক পুলিশ সুপার। সুপারের স্ত্রী প্রার্থী হওয়ার জন্য আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। কোনও এক পুলিশ অফিসারও নাকি প্রার্থী হবেন।”

রাজীবকে পাল্টা দিতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চাঁচাছলা ভাষায় তিনি বলেন, “ভোট গণনার পর রাজীব বন্দ্যোপাধ্যায় ২ বছর ঘুমোতে পারবেন না। পদ্মফুলে আছেন, পদ্মফুলেই থাকুন। তৃণমূল নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই।”

আরও পড়ুন:মমতাকে প্রণাম করেই বিজেপির সম্বর্ধনা সভায় হাজির সুনীল-বিশ্বজিৎ

এরপরই কল্যাণবাবু খোঁচা মেরে বলেন, “বঙ্গ বিজেপি তো এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে। পুরোনো বিজেপি নেতাদের কোনও খোঁজ-ই নেই। এখন তৃণমূল থেকে গিয়ে এরা দু-জন বিজেপি চালাচ্ছে।
আমাদের দলের একটা নিয়ম আছে। সেই নিয়ম মেনেই সব হবে। রাজীবের চিন্তা করার কিছু নেই। গণনার পর ওঁর মাথায় ঘোল ঢালা হবে। অমিত শাহের কাছে মাথানত করেছেন। বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন এখন।”

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...