Saturday, April 4, 2026

লালগড়ের মাটিতে তৃণমূলকে দুষে বাংলায় পরিবর্তনের ডাক নাড্ডার

Date:

Share post:

বীরভূমের চিলার মাঠের জনসভায় থেকে তৃণমূল সরকারকে এক দফা তোপ দাগার পর, ঝাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন বিজেপি সভাপতি(BJP president) জেপি নাড্ডা। পাশাপাশি মমতা সরকারের(Mamata government) বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা গেল তাঁকে।‌ জানিয়ে দিলেন, ‘ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন।’ একই সঙ্গে বাংলায় দুর্নীতি ও অপরাধের স্বর্গভূমি বলে অভিযোগ করলেন জেপি নাড্ডা(JP Nadda)।

বীরভূমের পাশাপাশি এদিন ঝাড়গ্রামের(Jhargram) লালগড় থেকে বিজেপির আরও একটি রথের সূচনা করেন জেপি নাড্ডা। তবে তার আগেই লালগড়ের সজীব সঙ্ঘ ময়দানে বিজেপির জনসভা থেকে তৃণমূলকে আক্রমণ শানিয়ে নাড্ডা বলেন, ‘বাংলায় পরিবর্তন আনার জন্য মন অস্থির করে ফেলেছে এখানকার মানুষ।’ ব্যাপক উন্নয়নের স্বার্থেই মোদি সরকারের নেতৃত্বে এখানে বিজেপি সরকার গড়ার আর্জি জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, ‘বাংলার জন্য ন্যায় করেছেন মোদি, অন্যায় করেছেন মমতা। আজ বাংলায় মায়ের সম্মান নেই, মাটির সুরক্ষা নেই। বাংলায় শুধুই তোলাবাজি, তোষণের রাজনীতি চলছে। বাংলায় ১৩০ জন বিজেপি কর্মী খুন হয়েছেন।’ পশ্চিমবঙ্গে অপরাধের সংখ্যা ক্রমশ বাড়ছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘খুন, খুনের চেষ্টায় রেকর্ড বাংলায়। শুধুই কাটমানি, তোলাবাজি। আমফান ক্ষতিপূরণে বাংলাকে ২০৭৫ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। হাইকোর্ট আমফান দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। মমতা সরকার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে।’

আরও পড়ুন:তারাপীঠে পুজো দিয়ে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা নাড্ডার, তোপ তৃণমূলকে

এখানেই না থেমে আদিবাসী উন্নয়নে রাজ্য সরকারের অনীহা রয়েছে এমনটা দাবি করে তিনি বলেন, ‘বাংলায় আদিবাসী মহিলারা সুরক্ষিত নন। কেন্দ্র কম দামে চাল পাঠায়, রাজ্য দেয় না। শবর জাতির ৮ জন না খেতে পেয়ে মারা গেছেন। বাংলায় মানব পাচারের সংখ্যা সবচেয়ে বেশি।’ একইভাবে চেনা ছকে আয়ুষ্মান ভারত ও কৃষক সম্মান নিধি পশ্চিমবঙ্গে চালু না হওয়ার ঘটনাকে তুলে ধরে রাজ্য সরকারকে তুলোধোনা করেন নাড্ডা। পাশাপাশি তাঁর অভিযোগ, ‘মমতার রাজত্বে বাংলার সংস্কৃতি বিপদের মুখে, এই বাংলার পরিবর্তন ঘটিয়ে আসল বাংলা ফেরাতে হবে।’

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...