Wednesday, June 24, 2026

হুমায়ুন তৃণমূলে যেতেই তোপ লকেটের

Date:

Share post:

তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) হাত ধরে শাসক দলে নাম লেখাতেই চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার আইপিএস (IPS) হুমায়ুন কবীরকে (Humayun Kabir) তোপ দাগলেন বিজেপি (BJP) নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Loket Chatterjee)।

এদিন হুমায়ুন কবীরকে কার্যত হুঁশিয়ারির সুরে হুগলির সাংসদ তোপ দেগে বলেন, “আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল। যখন তেলেনিপাড়ায় হিংসার ঘটনা ঘটে, তখন আমি ও অর্জুনদা বার বার ঢোকার চেষ্টা করেছিলাম। কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর ঢুকতে বাধা দেন। হিংসার ঘটনায় উনি ইন্ধন জুগিয়েছেন। উনি বরাবরই তৃণমূলের হয়ে কাজ করেছেন। আমরা আগেও বলেছি, প্রশাসনের ৫০ শতাংশ-ই তৃণমূলের হয়ে কাজ করছে। আমরা সংসদে বলেছি। নির্বাচন কমিশনে বলেছি। আর সেই জন্যই আমরা দাবি করেছি, তৃণমূলের হয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের যেন নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়। মে মাসে আমরা ক্ষমতায় আসার পর এদের সকলকে জবাব দেব।”

উল্লেখ্য, আজ মঙ্গলবার কালনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এসে ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হুমায়ুন কবীর। এবার বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরকে তৃণমূলের তরফে প্রার্থী করা হবে বলেও জানা যাচ্ছে। এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও, জানুয়ানির শেষ সপ্তাহেই চাকরি থেকে ইস্তফা দেন এই দুঁদে আইপিএস অফিসার।
তাঁর স্ত্রী অনিন্দিতা দাস কবীরও আগেই শাসক দলে নাম লিখিয়ে ছিলেন। পেশায় পুলিশ আধিকারিক হলেও সাহিত্য চর্চা ও সিনেমা বানানোয় বিশেষ আগ্রহী হুমায়ুন কবীর।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...