Wednesday, June 24, 2026

বর্গী সব নিয়ে যাবে আর কৃষকরা কাঁদবে: মাটি উৎসব থেকে মোদি সরকারকে তোপ মমতার

Date:

Share post:

বর্গী সব তুলে নিয়ে যাবে আর কৃষকরা চোখের জল ফেলবে- পূর্ব বর্ধমানের মাটি উৎসব থেকে মোদি সরকারকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ফের কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার কৃষকদের সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্র (Centre)। অন্য রাজ্যের তুলনায় এই রাজ্য থেকে অনেক কম পরিমাণ শষ্য কিনছে। এমন এক আইন এনেছে যার ফলে কৃষকরা বিপদে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল (Tmc) নেত্রী।

মাটি উৎসবের সূচনা করে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মাটির উপর সবার আগে অধিকার কৃষকদের।

এরপরেই কৃষকদের জন্য রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘কৃষক বন্ধু প্রকল্পে’র সুবিধা পাবেন মোট ৭৩ লক্ষ কৃষক। ইতিমধ্যেই ৫০ লক্ষ এই সুবিধা পাচ্ছেন। দুয়ারে সরকারের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড পাবেন প্রত্যেকে। রাজ্য এখানকার কৃষকদের ফসল কিনবে বলেও আশ্বাস দেন তিনি। বিজেপিকে আক্রমণ করেন মমতা বলেন, “বিজেপি (Bjp) বাংলায় দাঙ্গা, অশান্তি করার চেষ্টা করছে। আমরা বাংলায় শান্তি চাই”।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...