Thursday, April 9, 2026

সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি: নতুন শ্রমবিধিতে প্রস্তাব

Date:

Share post:

শ্রমবিধিতে (labour regulation) বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (central govt.)। তবে তা হবে ঐচ্ছিক। অর্থাৎ কোনও সংস্থা চাইলে এই বিধি লাগু করতে পারবে। নতুন খসড়া শ্রমবিধি অনুযায়ী, ৪ দিন কাজ করে ৩ দিন সবেতন ছুটি পাবেন চাকুরিজীবীরা। এই খসড়া প্রস্তাব তৈরি করছে কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রক। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা কার্যকর হতে পারে।

সোমবার নতুন শ্রমবিধির ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ সচিব অপূর্ব চন্দ্র। তিনি জানান, নতুন বিধি সাপ্তাহিক কাজের দিন ৫ দিনের নিচে নামিয়ে আনার সুযোগ দেবে। যদিও সে ক্ষেত্রে দৈনিক ১২ ঘণ্টা করে কাজ করতে হবে সংস্থার কর্মচারীদের। কারণ সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের যে সময়সীমা বেঁধে দেওয়া আছে, তাতে কোনও পরিবর্তন হবে না। তবে সপ্তাহে চারদিন কাজ করলে কর্মীদের তিনদিন সবেতন ছুটি দিতে হবে সংস্থাকে। অন্যদিকে, চারদিন কাজ করলে দৈনিক ওয়ার্কিং আওয়ার যেমন ১২ ঘণ্টা হবে, তেমনি পাঁচ বা ছ’দিন কাজ করলে দৈনিক ওয়ার্কিং আওয়ার স্বাভাবিকভাবেই কমে যাবে। নতুন শ্রমবিধি চালু হলেও তা বাধ্যতামূলক হবে না।

আরও পড়ুন- বেসরকারিকরণের প্রতিবাদে মার্চে ব্যাংক ধর্মঘটের ডাক

Advt

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...