Saturday, April 4, 2026

মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে প্রথম ফোনালাপ নরেন্দ্র মোদির

Date:

Share post:

আমেরিকার(America) নয়া রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন আগেই, এবার ফোনে আলাপচারিতা সেরে নিলেন দুই রাষ্ট্রনায়ক। সোমবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কথা হল একাধিক আন্তর্জাতিক ইস্যুতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) টুইট করে প্রকাশ্যে এনেছেন এই তথ্য। ভারত-মার্কিন সম্পর্কের দিকে নজর রেখে এই ফোনালাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ‌

প্রেসিডেন্ট জো বাইডেনের(Joe Biden) সঙ্গে ফোনে কথা বলার পরে দিন টুইট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘জো বাইডেনের সঙ্গে কথা বললাম এবং ওনার সাফল্যের জন্য শুভেচ্ছাও জানিয়েছি।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘আমরা আঞ্চলিক ইস্যু, অংশীদারি অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছি। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছি।’ মোদী বলেন, ‘রাষ্ট্রপতি জো বাইডেন এবং আমি একটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সুরক্ষার জন্য আমাদের কৌশলগত রণনীতি জোরদার করতে তৎপর।

উল্লেখ্য, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল সুমধুর। তবে মার্কিন নির্বাচনে বাইডেনের জয়ের পর প্রশ্ন উঠতে শুরু করেছিল ট্রাম্পের সময় পরিস্থিতি যা ছিল বাইডেনের সময়ও কি একই রকম থাকবে! তবে সে আশঙ্কার কথা একেবারে উড়িয়ে দিয়েছিল বিদেশমন্ত্রক। এবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে ফোনে আলাপচারিতার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বুঝিয়ে দিলেন ভারত-মার্কিন সম্পর্ক কতখানি দৃঢ়।

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...