Saturday, April 4, 2026

স্বস্তিতে শশী, ২৬ জানুয়ারির ঘটনায় এখনই গ্রেফতার নয়, জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

দিল্লিতে ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিলের(Tractor Rally) সময় একটি টুইট করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর(Shashi Tharoor)। যে টুইটে এক কৃষকের মৃত্যুকে কেন্দ্র করে অসত্য তথ্য প্রকাশ করেছিলেন তিনি। যার জেরে ওই সাংসদ ও একাধিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দিল্লি পুলিশ। এ ঘটনায় পাল্টা শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন শশী থারুর ও ৬ সাংবাদিক। সেই মামলাতেই মঙ্গলবার শীর্ষ আদালতের তরফের স্বস্তি পেলেন অভিযুক্তরা। তাদের গ্রেফতারের ওপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দুই সপ্তাহ পরে ফের শুনানি হবে এই মামলার।

আরও পড়ুন:দলে কেউ অন্যায় করলে বরদাস্ত নয়: শুধু নিজের পরিবারকে দেখলে আমি পাশে নেই: মমতা

উল্লেখ্য, কংগ্রেস সাংসদ শশী থারুর সহ ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে মামলা দায়ের হয়েছিল। যেখানে অভিযোগ করা হয়, ও কৃষকের মৃত্যু নিয়ে খবর ছড়িয়ে ছিলেন তারা। যার জেরে অভিযুক্তদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অপরাধমূলক ষড়যন্ত্র ও হিংসায় উস্কানি সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়। এরই বিরুদ্ধে পাল্টা আদালতের দ্বারস্থ হন অভিযুক্তরা। আবেদন জানানো হয় এফআইআর রদ করার জন্য। সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। সেখানেই অভিযুক্তদের গ্রেফতারির উপর নিষেধাজ্ঞা জারি করল আদালত।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...