Monday, June 8, 2026

ভাড়া বৃদ্ধির দাবিতে ২২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টা রাজ্যজুড়ে ট্যাক্সি ধর্মঘট

Date:

Share post:

ফের রাজ্য জুড়ে ধর্মঘটের (Strike) দিল ট্যাক্সি (Taxi) সংগঠনগুলি। আগামী ২২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টা এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে শুধু ট্যাক্সি নয়, ওলা (Ola), উবের (Uber) এই ধর্মঘটে সামিল হবে বলেও জানা গিয়েছে। ফলে ওইদিন যাত্রীদের জন্য ভোগান্তি অপেক্ষা করছে।

প্রতিদিন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। কিন্তু সেভাবে ট্যাক্সি ভাড়া বাড়ানো হয়নি। তারই প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে West Bengal Taxi Operators Co Ordination Committee (AITUC). হলুদ ট্যাক্সিতে উঠলেই সর্বনিম্ন ভাড়া ৫০ টাকার দাবি নিয়ে এই ধর্মঘট। আগে যা ছিল নূন্যতম ৩০ টাকা। প্রথম ২ কিলোমিটারে ৩০ টাকার জায়গায় নতুন ভাড়া করতে হবে ৫০ টাকা। এরপর কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়াতে হবে ২৫ টাকা করে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৭২.৮৩ টাকা। ২০২১ ফেব্রুয়ারি মাসের ডিজেলের দাম হয়েছে প্রায় ৮০ টাকারও বেশি। কিন্তু ২০১৮ সালের পর ভাড়ার সায় দেয়নি রাজ্য সরকার।

আরও পড়ুন- বুধবার থেকে পুরোপুরি খুলছে তারকেশ্বর মন্দির

Advt

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...