Saturday, April 4, 2026

একাধিক জেলায় বাড়বে শীতের দাপট

Date:

Share post:

রাজ্যজুড়ে শীতের ছোট্ট পর্ব। একাধিক জেলায় বাড়বে শীতের দাপট। আগামী ২৪ ঘণ্টা এই পরিস্থিতি বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে রাজ্যে বাড়বে তাপমাত্রা।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আগামী তিন চার দিনে ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ।

মঙ্গলবার দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা থাকলেও পরে তা পরিষ্কার হয়ে যায়। উত্তরবঙ্গে দু-এক জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা।

উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে অতি ঘন কুয়াশার সর্তকতা জারি হয়েছে আগামী দু’দিন। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা। ঘন কুয়াশা হবে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশে।

আরও পড়ুন-বঙ্গ বিজেপি এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি, খোঁচা কল্যাণের

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...