Saturday, April 4, 2026

‘পচা আম দলে নিতে এত উৎসাহ কেন তৃণমূলের?’ জল্পনার জবাব সুনীল সিংয়ের

Date:

Share post:

বিজেপি ছেড়ে তাঁর তৃণমূলে ফেরার যে জল্পনা গত দু’দিন ধরে রাজনৈতিক মহলে ঘুরছে, এক ধাক্কায় তা উড়িয়ে দিলেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিং৷

উত্তর ২৪ পরগনার গাড়ুলিয়ায় (Garulia) বুধবার বিজেপির এক জনসভায় বিধায়ক সুনীল সিং ( MLA Sunil Sungh) তৃণমূলকে পাল্টা আক্রমণ করে বলেন, “তৃণমূল (TMC) সুপ্রিমো তো বার বার বলেই চলেছেন, যারা দল ছেড়েছেন তাঁরা সব পচা আম৷ আমি নানা কারনে তৃণমূল ছেড়েছি৷ বহুদিন আগে দল ছেড়েছি৷ পচা আমকে দলে ফেরাতে এত মরিয়া কেন তৃণমূল? বারাকপুরে একটা আসনেও তৃণমূল জিতবে না৷ রাজ্যে এবার ২০০-র বেশি আসন নিয়ে বিজেপির সরকার হতে চলেছে৷তাই ভয় পেয়েছে তৃণমূল৷” সুনীল সিং বলেন, ” বিধানসভার শেষ অধিবেশনের শেষদিনের ‘ফটো-সেশনে’ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিলো৷ শুধুই কুশল বিনিময় হয়েছে, আর কোনও কথাই হয়নি৷ তাহলে কেন রটনা করা হলো, আমি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছি ?”
এদিনের সভায় শুভেন্দু অধিকারী,(Suvendu Adhikary) সাংসদ অর্জুন সিং (MP Arjun Singh) ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শীলভদ্র দত্ত, শুভ্রাংশু রায়, পবন সিং প্রমুখ নেতৃবৃন্দ৷

আরও পড়ুন- পথ দেখাল কেরল, ক্যাথলিকদের দেহ সৎকার করতে তৈরি হল খ্রিস্টানদের শ্মশান !

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...