Saturday, April 4, 2026

২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য সাথী কার্ড পেলেন ক্যান্সার আক্রান্ত নাসিরউদ্দিন

Date:

Share post:

২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্য সাথী কার্ড পেলেন ক্যান্সার আক্রান্ত মালদার হরিশ্চন্দ্রপুর কুশিদা অঞ্চলের বাসিন্দা নাসিরউদ্দিন। পুরো কৃতিত্ব হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিওর। নিজ তৎপরতায় ক্যান্সার আক্রান্ত ওই রোগীকে স্বাস্থ্য সাথী কার্ড পাইয়ে দেন হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের বিডিও অনির্বান বসু।

দুরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত মালদার কুশিদা অঞ্চলের কিশোর নাসিরউদ্দিন। মাথার উপর ছাদটুকুও নেই, এমতাবস্থায় চিকিৎসা কেমন করে চালাবে সেই ভেবে আকুল হচ্ছিলেন তার বাবা মা। অবশেষে প্রশাসনের তৎপরতায় স্বাস্থ্য সাথী কার্ড পেলেন ২৪ ঘন্টার মধ্যেই। ২৪ ঘন্টার মধ্যে মালদা জেলা শাসকের অফিস থেকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অসুস্থ ছেলেকে নিয়ে কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিলেন তারা। পুরো কৃতিত্ব হরিশচন্দ্রপুর-১ ব্লকের বিডিও অনির্বান বসুর। এছাড়াও তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন নেতা ও জনপ্রতিনিধিরা। স্বাস্থ সাথী কার্ড পেয়ে রাজ্য সরকার ও সংবাদমাধ্যকে ধন্যবাদ জানিয়েছেন নাসিরউদ্দিনের পরিবার।

আরও পড়ুন- প্যাংগং লেকের দুই তীর থেকে সরছে ইন্দো-চিন সেনা, বিবৃতি বেজিংয়ের

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...