Wednesday, June 24, 2026

জোড়াবাগান নাবালিকা গণধর্ষণকাণ্ডে সিবিআই তদন্ত চায় পরিবার

Date:

Share post:

জোড়াবাগানে ৯বছরের নাবালিকাকে যৌন অত্যাচারের পর নৃশংস হত্যার ঘটনায় এবার সিবিআই তদন্ত চাইল পরিবার। নিহত ওই নাবালিকার বাবা ও কাকাকে নিয়ে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে কেবলমাত্র দুজন নয়, আরও অনেকে যুক্ত আছেন। এই ঘটনার পিছনে আরও কারা হয়েছে, তার জন্যই আমরা সিবিআই তদন্তের দাবি করছি। সিবিআই তদন্ত করলে সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে।

নিহত নাবালিকার পরিবারের আরও দাবি, আমরা পুলিশের কাজে ও তাঁদের তৎপরতায় অখুশি নই, কিন্তু আমাদের মনে হচ্ছে গোটা ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িয়ে আছেন। পুলিশ তাদের এখনও আটক করেনি। এমনকি আমাদের হাতে এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। উল্লেখ্য, ৯ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে মুল অভিযুক্ত কেয়ারটেকার ও পরে গ্রেফতার করেছে অন্য এক মার্বেল মিস্ত্রী কে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় এই দুজন খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায় ও পরে শ্বাসরোধ করে খুন করে।

আরও পড়ুন- ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য সাথী কার্ড পেলেন ক্যান্সার আক্রান্ত নাসিরউদ্দিন

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...