Monday, March 30, 2026

ব্রিগেডে সফল বাম-সমাবেশের ডাক দিয়ে স্লোগান লিখলেন কমলেশ্বর মুখোপাধ্যায়

Date:

Share post:

২১’ এর নির্বাচনে আগামী ২৮ ফেব্রুয়ারি বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ সফল করার ডাক দিয়ে একটি স্লোগান তৈরি করে ফেললেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় । সোশ্যাল মিডিয়ায় সেই স্লোগানটি শেয়ার করার পর দ্রুত তা ভাইরাল হয়ে যায়। এবারের ব্রিগেড সমাবেশ নিয়ে কিছুটা নস্টালজিক তিনি । একজন সাধারণ কর্মী হিসেবে ব্রিগেড সমাবেশের জন্যই এই প্রথম একটি স্লোগান লিখে ফেললেন। আদতে এটি একটি গান। ‘ধর্ম জাত না গরম ভাত – জবাব চাইছে লাল ব্রিগেড’। এইভাবেই স্লোগানটি শুরু করেছেন পরিচালক। তাঁর স্লোগানটিতে কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ না থাকলেও নিশানায় যে কেন্দ্রের শাসকদল বিজেপি তা বুঝতে বাকি নেই কারো।

খোদ কমলেশ্বর বলেছেন, ‘‘দেশ ও রাজ্যে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়গুলির কথা উল্লেখ করেই স্লোগানটি তৈরি করেছি। মূলত তাদের বিরুদ্ধেই কথা বলতে চেয়েছি।’’
সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘একজন সচেতন মানুষ, যাঁর বাংলা প্রসঙ্গে বোধ আছে, মানুষের বিপন্নতা দেখে যিনি ব্যথিত হন, তাঁরা বামপন্থাকেই আকড়ে ধরবেন। ফলে এটাই স্বাভাবিক যে কমলেশ্বরের মতো মানুষরা তাঁদের মতামত জানাবেন। সুস্থ ও স্বাভাবিক মানুষ, যাঁরা প্রগতির স্বপ্ন দেখেছেন তাঁরা এখনকার পারিপার্শ্বিকতায় বিপন্নতা দেখে প্রতিবাদী হবেন। সেই প্রতিবাদ গণতান্ত্রিক ধারাতেই এগোবে। কারণ, সমাজের প্রগতির ক্ষেত্রে বামপন্থার কোনও বিকল্প নেই। তাই কমলেশ্বরের তৈরি স্লোগানে বামপন্থা দিয়েই সাধারণ মানুষের কণ্ঠ গর্জে উঠবে।’’

Advt

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...