Monday, June 22, 2026

 খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ২৯ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

Date:

Share post:

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে সর্বোচ্চ সাজা ঘোষণা করল নগর দায়রা আদালত । এই মামলার অন্যতম অভিযুক্ত জঙ্গি কওসর ওরফে বোমারু মিজানকে ২৯ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল নগর দায়রা আদালত। কওসরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, ফরেনার্স অ্যাক্ট বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। অল্প সময়ে কীভাবে আইইডি বানানো যায়, সে বিষয়ে সিদ্ধহস্ত ছিল কওসর। ছদ্মবেশ নেওয়াতেও সে ছিল অত্যন্ত পারদর্শী। বুদ্ধগয়া বিস্ফোরণেও অন্যতম মাথা ছিল কওসর। এখনও পর্যন্ত খাগড়াগড়কাণ্ডে কওসর সহ  মোট ৩১জনকে গ্রেফতার করেছে এনআইএ।

২০১৪-র ২ অক্টোবর অষ্টমীর সকালে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল বর্ধমানের খাগড়াগড়। মৃত্যু হয়েছিল দু’জনের। চার বছর পর ২০১৮-র অগাস্টে বেঙ্গালুরু থেকে কওসরকে গ্রেফতার করেছিল এনআইএ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, খাগড়াগড়ের যে ভাড়াবাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেখানেই আইইডি তৈরির কারবার চালাত জামাত জঙ্গিরা। যে নেটওয়ার্কের মাথা ছিল কওসর। সে ছিল বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ‘জামাত-উল-মুজাহিদিনের’ ভারতীয় শাখার প্রধান। বাংলাদেশে বিস্ফোরণের ঘটনায় সাজাও হয়েছিল কওসরের। প্রতিবেশী দেশে তার বিরুদ্ধে খুনের অভিযোগও ছিল। তবে বাংলাদেশে একবার পুলিশের হাত থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল শাগরেদরা।

Advt

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...