Tuesday, June 23, 2026

টোকিও অলিম্পিক্সে নামার আগে স্বস্তিতে ক্রীড়াবিদরা

Date:

Share post:

২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিয়ো অলিম্পিক্স ( tokyo olympic)। টোকিও অলিম্পিক্সে নামার আগে স্বস্তিতে ক্রীড়াবিদরা। কারণ আসন্ন অলিম্পিক্সে খেলতে নামার আগে কিংবা প্রতিযোগিতা চলার সময় কোনও প্রতিযোগীকে আর নিভৃতবাসে থাকার প্রয়োজন নেই। বুধবার এমনটাই নির্দেশ দেওয়া হল জাপান সরকারের তরফ থেকে ।

মঙ্গলবার জাপান সরকারের তরফে থেকে ৩৩ পাতার একটি নিয়মলিপি প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা রয়েছে যে,আসন্ন অলিম্পিক্সে অংশ নেওয়ার জন্য নিভৃতবাসে থাকার কোনও প্রয়োজন নেই। তবে তাদের দেশ ও গেমস ভিলেজে ঢোকার আগে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক। প্রত্যেক খেলোয়াড় ও অলিম্পিক্সের সঙ্গে জড়িত সবাইকে চার দিন অন্তর কোভিড পরীক্ষা করাতেই হবে।

এর পাশাপাশি এও বলা হয়েছে, যদিও অলিম্পিক্সের সঙ্গে জড়িয়ে থাকা কোনও ব্যক্তি বাস, ট্রেনে যাতায়াত করতে পারবেন না। অলিম্পিক্স কমিটির তরফ থেকে দেওয়া গাড়ি ব্যবহার করতে হবে। ম্যাচ খেলা, অনুশীলন করা, খাওয়া দাওয়া, ঘুমোতে যাওয়া ও খোলা জায়গা ছাড়া বাকি সময় সবার মাস্ক পড়ে থাকতে হবে।

আরও পড়ুন:আইসিসি ব‍্যাটিং এ টেস্ট র‍্যাঙ্কিং এ একধাপ নামলেন কোহলি

Advt

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...