Monday, March 30, 2026

করোনার কঠিন সময়েও অর্থনৈতিক সংস্কারের দাবি প্রধানমন্ত্রীর

Date:

Share post:

করোনার কঠিন সময়েও অর্থনৈতিক সংস্কার করে চলেছি বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বুধবার তিনি বলেছেন, ভারতের অর্থব্যবস্থাকে চাঙ্গা করতে একাধিক সংস্কার করেছি। তার ফলে, ট্যাক্টর, গাড়ির রেকর্ড বিক্রি হচ্ছে। রেকর্ড জিএসটি জমা হয়েছে।
তার দাবি, দুনিয়ার বহু দেশ পাউন্ড ও ডলার থাকা সত্ত্বেও সুযোগসুবিধা নাগরিকদের কাছে পৌঁছাতে পারেনি। এই ভারতে করোনাকালে ৭৫ কোটির বেশি ভারতীয়র কাছে ৮ মাস ধরে রেশন পৌঁছে দিয়েছি। জনধন, আধারের ও মোবাইল মাধ্যমে ২ লক্ষ কোটি টাকা পৌঁছে দিয়েছে।   করোনাকালে অসাধারণ শৃঙ্খলা দেখিয়েছেন ভারতবাসী। করোনা মোকাবিলায় আমাদের কৃতিত্ব প্রচার করতে হবে। করোনা ঠেকাতে ডাক্তার, নার্সরা ঈশ্বরের রূপ ধরে লড়াই করেছেন । ১৫ থেকে ২০ দিন ধরে তাঁরা ঘরে যাননি। সাফাইকর্মীরা সাফসুতরো রেখেছেন। তাঁরাই ঈশ্বরের রূপ। অ্যাম্বুল্যান্সের চালক ভগবানের রূপ। ভগবান আলাদা আলাদা রূপে এসেছেন। নিরাশা যাঁদের এসেছে, তাঁরা ১৩০ কোটি ভারতবাসীর পরাক্রমের কথা স্মরণ করুন, উজ্জীবিত হবেন।
করোনার পর নতুন বিশ্ব তৈরি হতে চলেছে। কীভাবে হবে তা সময় বলবে। ভারত বিশ্ব থেকে আলাদা হতে পারে না। আমাদের শক্তিশালী খেলোয়াড় হতে হবে। জনসংখ্যার ভিত্তিতে আমরা শক্তিশালী হতে পারব না। নতুন বিশ্বে ভারতকে জায়গা পেতে সক্ষম ও আত্মনির্ভর হতে হবে। ভারত যত আত্মনির্ভর ও সামর্থ্যবান হবে তত বিশ্বকল্যাণে বড় ভূমিকা নিতে পারবে ভারত। ভারতকে আত্মনির্ভর করতেই আমাদের সকলের চিন্তাভাবনা ও পদক্ষেপ।

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...