Tuesday, June 23, 2026

এবার আমি মালদহে খালি হাতে ফিরব না: উন্নয়নের খতিয়ান তুলে ধরে মন্তব্য মমতার

Date:

Share post:

“এবার আমি খালি হাতে ফিরব না। আমার আসন চাই”- মালদহের সভা থেকে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রায়গঞ্জের পরে বুধবার মালদহে সভা করেন মমতা। সেখানে তিনি বলেন, “আমি মালদহের জন্য অনেক করেছি। কিন্তু একটাও আসন পাইনি। একটা কংগ্রেস (Congress) জিতেছে, একটা বিজেপি (Bjp)। এমনকী, মৌসম বেনজির নূরকেও (Maosum Benazir Benajir Noor) স্যাবটাজ করে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মমতা।

মালদার ইংরেজবাজারে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল (Tmc)। “বাংলায় জিতব, দেশকে দেখব”।

তৃণমূলনেত্রী অভিযোগ করেন, দিল্লি, গুজরাত থেকে বাংলা কন্ট্রোল করতে চাইছে। “সিপিআইএম-কংগ্রেসের সঙ্গে বিজেপির সমঝোতা আছে। ওদের একটাও ভোট দেবেন না”।

বিধানসভা ভোটকে সামনে রেখে মালদহের সভা থেকে বিনামূল্যে রেশন, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রীসহ বিভিন্ন প্রকল্পের সাহায্যের বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ২০১৯-এর লোকসভা নির্বাচনে জেলার দুটি আসনে হেরেছে তৃণমূল। এনিয়ে বারবারই আক্ষেপ শোনা গিয়েছে দলনেত্রীর গলায়। উন্নয়নের কাজ করেও মালদহে কেন ভাল ফল করা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন করেন মমতা। জাতপাতের রাজনীতি করা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, এবার মালদহ থেকে তাঁর ‘ফজলি আম’ চাই।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...