Wednesday, April 8, 2026

ঠাকুরঘরে জয় শ্রীরাম বলেন মমতা, রাজনীতি করতে নয়: সুব্রত

Date:

Share post:

বিজেপি (bjp) উদ্দেশ্যপ্রণোদিত রাজনীতি করার জন্য জয় শ্রীরাম (jay sri ram) শ্লোগান দেয়, আর মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) তা দেন নিজের ঠাকুরঘরে। তফাৎ এটাই। বললেন, রাজ্য মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্য ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (subrata mukherjee)। মমতার উদ্দেশে বিজেপি নেতাদের জয় শ্রীরাম কটাক্ষের জবাবে তৃণমূল নেতা বলেন, রাজনৈতিক স্বার্থে ঠাকুর-দেবতার নাম ব্যবহারের সংস্কৃতি বাংলার নয়।

কোচবিহারের সভা থেকে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভোট শেষ হলে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও জয় শ্রীরাম বলবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ তাঁর দাবি, মমতাও রামের নামে ধ্বনি দেন, জয় শ্রীরাম বলেন। কিন্তু সেটা বাড়িতে নিজের ঠাকুর ঘরে৷ মেদিনীপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুব্রত বলেন, ‘জয় শ্রীরাম উনি বলেন না তা নয়, বাড়িতে বলেন, ঠাকুরঘরে বলেন৷ উনি যখন স্লোগান দেন তখন শ্রীরামকে মিটিংয়ে বা বক্তৃতার মঞ্চে নামিয়ে আনেন না। এটাই তফাৎ৷ উনি যখন বাড়িতে পুজো করেন, তখন রামকেও পুজো করেন৷’

আরও পড়ুন- ছাত্র মিছিলে পুলিশি নিরাপত্তা নেই, সেলিম-সুজনের নিশানায় শাসকদল

Advt

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...