Saturday, April 4, 2026

ঠাকুরনগর গেলেও সভা নেই শাহর, ক্ষোভ বাড়ছে মতুয়া মহলে 

Date:

Share post:

পরিবর্তিত সূচি মেনে রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah) কিন্তু ঠাকুরনগরে (Thakurnagar) কোনও সভা করছেন না তিনি আর এতে ক্ষোভ বাড়ছে মতুয়াদের মধ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসার কথা ছিল গত মাসের ২৯ তারিখ। কিন্তু দিল্লির (Delhi) বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় শাহের সফর। বার্তা যায় সিএএ (CAA) নিয়ে কথা বলতে চাইছেন না বলেই আসছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, সভার কথা ঘোষণা করে বিজেপি। নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্র সরকারের অবস্থান ঠাকুরনগরের সভায় স্পষ্ট করবেন শাহ। কিন্তু বৃহস্পতিবার, অমিত শাহ এলেও এই সফরে ঠাকুরনগরে কোনও সভা করবেন না তিনি। আর সে খবর সামনে আসতেই ক্ষোভ ছড়িয়েছে মতুয়াদের মধ্যে।

বিজেপি সূত্রে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফরসূচি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার বেলা ১০টা ৫৫ নাগাদ অসমের (Assam) বঙ্গাইগাঁও থেকে হেলিকপ্টারে কোচবিহার (Coochbehar) বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে যাবেন মদনমোহন মন্দিরে।

বেলা ১১টা ১০ থেকে ১১টা ২০মিনিট পর্যন্ত মদনমোহন মন্দিরে থাকছে শাহের কর্মসূচি।

সেখানে পুজোর কাজ শেষ করে তিনি যাবেন কোচবিহার শহরের রাসমেলা মাঠে। সেখান থেকে তিনি বিজেপির একটি রথযাত্রার সূচনা করবেন।

বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে বিশেষ বিমানে আসবেন কলকাতা।

সেখানে পৌঁছে কপ্টারে তিনি যাবেন ঠাকুরনগরে। দুপুর সাড়ে ৩টে নাগাদ সেখানে তিনি একটি র‍্যালিতে যোগ দেবেন।

সন্ধে ৬টা নাগাদ তিনি সায়ান্স সিটিতে দলের একটি কর্মিসভায় যোগ দেবেন।

রাত সাড়ে ১০টা নাগাদ বিমানে ফিরে যাবেন দিল্লিতে (Delhi)।

 

এর মধ্যেই ঠাকুরনগরের মতুয়াদের কোনও সভার উল্লেখ নেই। শুধু তাই নয়, এবার শাহের এই কর্মসূচিতে নেই মধ্যাহ্নভোজনের কোনও কর্মসূচিরও। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, ঠাকুরনগরে গিয়ে সভা করে নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্রের অবস্থান পরিষ্কার করবেন। একই দাবি ছিল মতুয়াদেরও। কিন্তু ঠাকুরনগরে এলেও কোনও সভা করছেন না শাহ। আর তা নিয়েই ক্ষোভ ছড়িয়েছে মতুয়ামহলে।

 

তৃণমূলের তরফে অভিযোগ, নাগরিকত্ব বিল নিয়ে মতুয়াদের ভুল বোঝাচ্ছে বিজেপি। সিএএ নিয়ে বিজেপির এখন কিছু করার বা বলার নেই। তাই সভার করছেন না শাহ। এদিকে মতুয়াদের দেওয়া সিএএ আশ্বাস পূরণে একের পর এক তারিখে ক্ষোভ বাড়ছে ঠাকুরনগরে। মতুয়াদের মতে, ‘‘তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ”। কবে এই প্রশ্নের উত্তর মিলবে জানা নেই।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...