Monday, April 6, 2026

নতুন রূপে হিমা,অসম পুলিশের ডেপুটি সুপার হলেন তিনি

Date:

Share post:

অসম পুলিশের ডেপুটি সুপার( DSP) হলেন হিমা দাস( hima das)। বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নেওয়া হল অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁর মন্ত্রীসভার বৈঠকে।

নতুন সম্মান পেয়ে উচ্ছ্বসিত হিমা। এদিন তিনি টুইট করে তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘এটা একটা বড় সম্মান। অসম পুলিশে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আমাকে অসম পুলিশের ডিএসপি করার জন্য আমি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্বশর্মাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাকে বিরাট অনুপ্রেরণা যোগাবে। আমার রাজ্য এবং দেশের জন্য কাজ করার দিকে আমি তাকিয়ে আছি। জয় হিন্দ।’’

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজু এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন অসম সরকারকে। তিনি টুইটারে লেখেন, ‘‘খুব ভাল ব্যাপার।” হিমাই প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক এবং ফিল্ডে কোনও বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে সোনা জেতেন।

আরও পড়ুন:হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য লাল-হলুদের

Advt

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...