Tuesday, June 23, 2026

ফিল্মি কায়দায় ব্যবসায়ীকে অপহরণ: পুলিশের তৎপতায় উদ্ধার

Date:

Share post:

ফিল্মি কায়দায় পাওনা টাকার দেওয়ার টোপ দিয়ে অপহরণ ব্যবসায়ীকে। পরে চুঁচুড়া (Chinsura) থানার পুলিশ গিয়ে উদ্ধার করে ব্যবসায়ী-সহ দুজনকে। ঘটনায় গ্রেফতার দুই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানা এলালায়। পুলিশ সুত্রে খবর, চুঁচুড়া থানার ব্যান্ডেল নপডাঙা এলাকার বাসিন্দা মিঠুন কুণ্ডু (Mithun Kundu)। তাঁর ধুপকাঠির প্যাকেটিং-এর ব্যবসা।

২০১৭সাল থেকে নবদ্বীপের বাসিন্দা মুকুন্দ থেকে ১লক্ষ ৭৫হাজার টাকা পেতেন মিঠুন। অনেকবার তাগাদা দিয়েও বকেয়া ফেরত পাননি বলে অভিযোগ। সম্প্রতি মুকুন্দ সেই টাকা দেওয়ার জন্যই মিঠুনকে টোপ দেন বলে অভিযোগ। বলা হয়, নবদ্বীপে (Nabadwip) ইস্কনের (Iscon) মন্দিরে গেলে তাঁর টাকা দিয়ে দেওয়া হবে। সেইমতো বুধবার সকালে মিঠুন নলডাঙা থেকে গাড়িতে দুই কর্মচারীকে নিয়ে বের হন। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পথে ধুবুলিয়ায় ফোন করে গাড়ি দাঁড় করান মুকুন্দ (Mukunda)। মুকুন্দ সেই গাড়িতে উঠে একইসাথে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন।

অভিযোগ, গাড়ির মধ্যএই আগ্নেয়াস্ত্র বের করে মিঠুনের মাথায় ধরেন মুকুন্দ। ধুবুলিয়ায় পরিত্যক্ত একটি টিবি হাসপাতালে নিয়ে যাওয়া যান তাঁদের। সেখানে মুকুন্দর জনা দশেক সাগরেদ উপস্থিত ছিলেন। প্রথমে ৩০লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহৃতদের ব্যাপক মারধরও করা হয় বলে অভিযোগ। দরাদরিতে মুক্তিপণ ১৫লাখ টাকায় নামে। অপহরণকারীদের দাবি মতো মিঠুনের শ্যালক ঘটনাস্থলে টাকা পৌঁছতে যান। সঙ্গে ছিল চুঁচুড়া থানার পুলিশও। ঘটনাস্থলে গিয়ে গিয়ে মিঠুন-সহ তাঁর দুই কর্মচারীকে উদ্ধার করে। ঘটনায় মুকুন্দ সহ আরও একজন গ্রেফতার হলেও পালিয়ে যান বাকিরা।

আরও পড়ুন:ফুসফুসে ঢুকছে বিষ, সময়ের আগেই মৃত্যু ২০ শতাংশ মানুষের!

Advt

 

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...