Monday, April 6, 2026

সিএএ নিয়ে অমিত শাহর মন্তব্যের কড়া জবাব দিলেন কুণাল

Date:

Share post:

প্রত্যাশামতোই বৃহস্পতিবার ঠাকুরনগর জনসভা থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব আইন নিয়ে আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, করোনার টিকাকরণ হয়ে যাওয়ার পরে এই আইন কার্যকর হবে। এই নিয়ে অমিত শাহর এই মন্তব্য নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে কী এমন নথি আছে যা মতুয়াদের কাছে নেই? কোন কাগজে প্রমাণ হবে যে মতুয়ারা নাগরিক নন আর বাকিরা নাগরিক! কুণাল বলেন, আধার কার্ড (Adhar) থেকে ভোটার কার্ড (Voter Card)সবই রয়েছে মতুয়াদের। অথচ তাঁদের নাগরিক নয় বলে ভাঁওতা দিচ্ছে বিজেপি। সিএএ-কে (CAA) সামনে রেখে ভোট যুদ্ধে জিততে চাইছে গেরুয়া শিবির।

লোকসভা নির্বাচনের সময় ঠাকুরবাড়ির নাগরিকত্ব আইনকে সামনে রেখেই জয়ী হয়েছিলেন বিজেপি সাংসদ হন ঠাকুর পরিবারের ছেলে শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। কিন্তু তারপরেও দীর্ঘদিন কেটে গিয়েছে। আলাদা করে কোনও নাগরিকত্ব আইন বা সিএএ চালু করতে পারেনি বিজেপি। এই নিয়ে ইতিমধ্যেই মতুয়া সম্প্রদায়ের অন্দরে ক্ষোভ জমেছে। অমিত শাহের সভায় প্রত্যাশা মতোই ওঠে নাগরিকত্ব আইন প্রসঙ্গ। এবং সেখানেই বলতে গিয়ে গালভরা আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর একেই পাল্টা আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, ভোটের মুখে এটা ভাঁওতা ছাড়া আর কিছুই নয়।

এর আগেও সংসদে তৃণমূল জানিয়েছিল, যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে থেকে দুজন সাংসদ, বিধায়ক, মন্ত্রী হয়েছেন, তাঁরা যদি নাগরিক না হতেন তাহলে এই পদে তাঁরা কীভাবে আসীন হতে পেরেছেন? সেই কথার রেশ ধরেই কুণাল বলেন, নাগরিকত্ব নিয়ে মতুয়া সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছে বিজেপি।

আরও পড়ুন- টিকাকরণের পরই নাগরিকত্ব বিলি, মতুয়া মন জয়ে সিএএ প্রচার শাহের

Advt

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...