Monday, April 6, 2026

আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবসে টুইটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন তিনি?

Date:

Share post:

রাজ্য সরকারের ‘বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’ যা এখন শুধু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পান, তা স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদেরও দেওয়ার কথা ভাবা হচ্ছে- আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবসে টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)।

বৃহস্পতিবার, আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবস। সেই উপলক্ষে টুইটে বিজ্ঞান দুনিয়ার সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বিশ্ব এই বিজ্ঞানীদের জন্য গর্বিত’। সেই সঙ্গে বিজ্ঞান ও গবেষণার দুনিয়ায় বাংলা ও বাঙালি বিজ্ঞানীদের অবদানের কথাও স্মরণ করেন মমতা। তিনি লেখেন, “বিজ্ঞানের দুনিয়ায় অনেক উল্লেখযোগে ব্যক্তিত্বকে উপহার দিয়েছে বাংলা”।

রাজ্য সরকার (State Government)পড়ুয়াদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে উৎসাহ দেন বলে জানান মুখ্যমন্ত্রী। গত ৪ বছর ধরেই বিজ্ঞানের ক্ষেত্রে মেধাবী পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ ‘বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি’ চালু করা হয়েছে। টুইটে তিনি লেখেন “এই বৃত্তির নাম আমিই দিয়েছিলাম। প্রতিবছর এই বৃত্তি পান বিজ্ঞান (Science) শাখার মেধাবী ছাত্রীরা”। যাঁরা এই বৃত্তি পান, তাঁদের মাসে ২০০০ টাকা করে বৃত্তির পাশাপাশি বই কেনার জন্য প্রতি বছর ২৫০০ টাকা করে ৫ বছর অর্থসাহায্য করে রাজ্য সরকার।

আরও পড়ুন:বিজেপির আদি-নব লড়াইয়ে নিজের কেন্দ্রেই ব্রাত্য মিহির, ম্যানেজ করলেন অমিত শাহ

এই বৃত্তিই এ বার স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্রীদেরও দেওয়ার কথা ভাবা হচ্ছে। মমতা লেখেন, মেধাবী ছাত্রীর (Student) লেখাপড়ায় যাতে আর্থিক সমস্যা বাধা না হয়, সেই কারণে এ বার স্কুলেও ওই বিজ্ঞান বৃত্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে।

Advt

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...