Monday, March 16, 2026

নিউজ পোর্টালের অফিসে ED তল্লাশি, প্রতিবাদ এডিটর্স গিল্ডের

Date:

Share post:

অভিযোগ, বেআইনি লেনদেনের৷ মুম্বইয়ের নিউজপোর্টাল ‘নিউজক্লিক’-এর দফতরে চললো ED-র তল্লাশি৷

এই ঘটনার পরই ফের কেন্দ্রের বিরুদ্ধে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গত মাসে দিল্লি পুলিশের ইকনমিক অফেন্সেস উইং-এর দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে এই তদন্ত ও তল্লাশি শুরু হয়েছে৷ গত মঙ্গলবার রাত থেকে টানা দিল্লি এবং গাজিয়াবাদে নিউজ পোর্টাল ‘নিউজক্লিকের’ অফিস এবং সম্পাদকদের বাড়িতে তল্লাশি চালায় ED বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থা ED-র বক্তব্য, একটি বেআইনি লেনদেনের অভিযোগেই এই তল্লাশি হয়েছে৷ ED-র একাধিক দল এই তল্লাশি চালায়। দক্ষিণ দিল্লির সাইদুলাজাবে পোর্টালের অফিস, এডিটর-ইন-চিফ প্রবীর পুরকায়স্থ এবং এডিটর প্রাঞ্জল পাণ্ডে-সহ পোর্টালের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের বাড়িতেও তল্লাশি চলে। ED-র এক কর্তা বলেছেন, “পোর্টালের অফিস এবং যে সংস্থা পোর্টালটি চালাচ্ছে, তার কয়েকজন ডিরেক্টরের বাড়িতে তল্লাশি চলছে। এই সংস্থাটি বিদেশ থেকে টাকা পেয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় সেগুলি নিয়ে তদন্ত চলছে।”

আরও পড়ুন:আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবসে টুইটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন তিনি?

‘নিউজক্লিক’-এর (Newsclick) তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “সত্যের জয় হবে। আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।” নিউজক্লিক-এর এডিটর প্রাঞ্জল পাণ্ডে বলেছেন, “ED-র তল্লাশি চলছে। আমাদের একটি নোটিস দেখানো হয়েছে। এখন আমাদের নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্তে আমরা সহযোগিতা করব।”
ওদিকে, এ ধরনের তল্লাশির প্রবল বিরোধিতা করেছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া-সহ সংবাদমাধ্যমের একাধিক সংগঠন৷ এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, “এ ধরনের তল্লাশিতে গিল্ড উদ্বিগ্ন”। গিল্ড বলেছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার উপরে আঘাত হানতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত, এই ওয়েবসাইটটি কৃষক আন্দোলন এবং CAA-এর জোরালো প্রতিবাদ করেছে৷ টানা খবরও করে চলেছে।

Advt

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...